News Flash

  • Home
  • Uncategorized
  • গৌতম দাশ জানিয়েছেন তাঁকে সাক্ষী হিসেবে জেরা করেছে সিবিআই
Image

গৌতম দাশ জানিয়েছেন তাঁকে সাক্ষী হিসেবে জেরা করেছে সিবিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ চিটফান্ড কান্ডে রাজ্যে সিবিআই’র নজর পড়তেই দফাওয়ারি জেরা শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের৷ গত বৃহস্পতিবার সিবিআই জেরা করেছে মন্ত্রী বিজিতা নাথকে৷ প্রাথমিকভাবে মনে হয়েছিল বিজিতা নাথকে দিয়েই চিটফান্ড ইস্যুতে সিবিআই’র ইনিংস রাজ্যে শুরু হয়েছে৷ কিন্তু, গত ১৬ জুন সিবিআই সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশকেও রোজভ্যালী চিটফান্ড মামলায় বিভিন্ন প্রশ্ণ করেছে৷
এবিষয়ে এক বিবৃতিতে শ্রীদাশ জানিয়েছেন, গত ১৫ জুন দুপুরে সিবিআই’র কলকাতা অফিসের একজন ইন্সপেক্টর আমার সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করে আমার সময় ও সুবিধামতো স্থানে রোজভ্যালি মামলার বিষয়ে কথা বলতে চান৷ আমি পরদিন অর্থাৎ ১৬ জুন দুপুরে ডেইলি দেশের কথা অফিসে তাঁকে আসতে বলি৷ অফিসারটি আমার ইমেল ঠিকানা জেনে নেন এবং কয়েক ঘন্টা পর আমার ইমেলে সিআরপিসি’র ১৬০ ধারায় সাক্ষী হিসেবে নোটিশ পাঠান৷
বিবৃতিতে তিনি আরো জানান, ১৬ জুন দুপুরে সিবিআই’র কলকাতা অফিসের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ইন্সপেক্টর ডেইলি দেশের কথা অফিসে এসে আমার সাথে দেখা করেন এবং কয়েকটি বিষয়ে প্রশ্ণ করেন৷ আমি সে সব প্রশ্ণের জবাব দেই৷ সে সময় আমার আইনজীবী উপস্থিত ছিলেন৷ এক ঘন্টার মতো কথাবার্তা শেষে সিবিআই ইন্সপেক্টর লিখিত সার্টিফিকেট দেন আমি তাঁদের সাথে পুরোপুরি সহযোগিতা করেছি৷
সিবিআই’র প্রশ্ণের উত্তর দিতে কার্পণ্য করেননি মন্ত্রী বিজিতা নাথ এবং সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশও৷ উভয়েই জানিয়েছেন সিবিআই’কে সহযোগিতা করেছেন৷ সমালোচকদের মতে, আরো অনেক শাসক দলীয় নেতাদের সিবিআই নোটিশ পাঠিয়েছে৷ কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা গোপনীয়তা অবলম্বন করছে৷ সিবিআই সূত্রের বক্তব্য, তদন্তের স্বার্থে গোপনীয়তা অবলম্বন করতেই হচ্ছে৷
এদিকে, শনিবার রোজভ্যালীর অফিসে সিবিআই হঠাৎ হানা দিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top