News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সরকারী কর্মচারীদের কাজের সময় বাড়ল ত্রিশ মিনিট
Image

রাজ্যে সরকারী কর্মচারীদের কাজের সময় বাড়ল ত্রিশ মিনিট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজ্য সরকারী কর্মচারীদের কাজের সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী ভানু লাল সাহা সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘কর্মচারীদের বর্ধিত বেতন-ক্রম ঘোষণার সময়ই রাজ্য সরকার কর্মচারীদের জন্য প্রতিমাসে ছুটি একদিন বাড়ানোর ঘোষণা দিয়েছিল৷ মাসের দ্বিতীয় শনিবার ছাড়াও চতুর্থ শনিবারও এখন ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে৷ এই অবস্থায় রাজ্য মন্ত্রিসভা আজ কর্মচারীদের কাজের সময় আধঘন্টা বাড়িয়ে দিয়েছে৷ ফলে এখন থেকে অফিসের কাজের সময় সকাল ১০ টা থেকে ৫৩০ টা হচ্ছে’’৷ তিনি জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে৷

এদিকে, আরওপি তৈরির কাজ জোর কদমে চলছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷ তিনি জানান, খুব শীঘ্রই আরওপি তৈরির কাজ শেষ হবে৷ অর্থ দপ্তর এর জন্য জোর তৎপরতা শুরু করে দিয়েছে৷ এদিকে, আগামী জুলাই মাসে সরকারী কর্মচারীদের ৩ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হবে৷ তাছাড়া এক প্রস্থ মহার্ঘ্য ভাতাও দেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷ তবে, কত শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হবে সেবিষয়ে তিনি কিছু জানাননি৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top