News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটি-আইপিএফটি’র মধ্যে গোপন বৈঠক সম্পন্ন, ১৯৮৮ সালে যে কায়দায় সরকার বদল হয়েছিল, তার পুণরাবৃত্তি হতে পারে ঃ সিপিএম
Image

এনএলএফটি-আইপিএফটি’র মধ্যে গোপন বৈঠক সম্পন্ন, ১৯৮৮ সালে যে কায়দায় সরকার বদল হয়েছিল, তার পুণরাবৃত্তি হতে পারে ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ রাজ্যে ফের উগ্রপন্থী সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে৷ তাতে শান্তির পরিবেশ নষ্ট

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

হবে৷ কারণ, এনএলএফটি এবং আইপিএফটি’র মধ্যে গোপন বৈঠক হয়েছে৷ বৈঠকে স্থির হয়েছে, আগামী নির্বাচনে এনএলএফটি আইপিএফটিকে সহযোগিতা করবে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই সমস্ত তথ্য তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তাঁর মতে, এধরনের সিদ্ধান্ত রাজ্যের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমান৷ পাশাপাশি তিনি এও দাবি করেন, বিজেপি’র সাথে আলোচনা করেই পৃথক রাজ্যের দাবিতে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে আইপিএফটি৷ তাই তাঁর দাবি, বিজেপি সহ সমস্ত বাম বিরোধী রাজনৈতিক দলগুলি পৃথক রাজ্য এবং জাতীয় সড়ক ও রেল অবরোধ নিয়ে অবস্থান স্পষ্ট করুক৷
এদিকে, রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৮৮ সালে প্রাক নির্বাচনী পরিস্থিতি এবং সদ্য সমাপ্ত মণিপুর নির্বাচন সিপিএমকে ভীষণভাবে চিন্তায় ফেলেছে৷ কারণ, সিপিএমের ধারণা ১৯৮৮ সালে রাজ্যে যে কায়দায় সরকার বদল করা হয়েছিল, তার পুণরাবৃত্তি ঘটতে পারে৷ বিজনবাবুর বক্তব্য, মণিপুরে জাতীয় সড়ক অবরুদ্ধ করে যে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করা হয়েছিল, তেমনই পরিস্থিতি রাজ্যেও কায়েম হতে চলেছে৷ কারণ, রাজ্যে আইপিএফটি পৃথক রাজ্যের দাবিতে আগামী ১০ জুলাই থেকে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে৷ এই সমস্ত কারণে এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদককে যথেষ্ট চিন্তিত বলেই মনে হয়েছে৷
বিজনবাবু বলেন, আইপিএফটি’র এন সি দেববর্মা গোষ্ঠী আগামী ১০ জুলাই থেকে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে৷ তাঁর মতে, আলাদা রাজ্যের দাবিতে এই পদক্ষেপের পরিণাম ভয়াবহ হতে পারে৷ কারণ, এরাজ্যে সমস্ত কিছুর যোগান বাইরে থেকে হয়৷ অনির্দিষ্টকালের অবরোধ কৃত্রিম সংকট তৈরি করবে৷ তিনি মনে করেন, এই পদক্ষেপ জাতি ও উপজাতির ঐক্যকে ভাঙবার একটি প্রয়াস৷
তিনি এও মনে করেন, নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন খেলা পুরনো কৌশল, আর তা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মদতেই হচ্ছে৷ এবিষয়ে তাঁর যুক্তি, দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রীর সাথে বৈঠক করে আইপিএফটি’র এন সি দেববর্মা গোষ্ঠি সেখান থেকেই অবরোধ আন্দোলনের ঘোষণা দেন৷ বিজনবাবুর কটাক্ষ, এর থেকেই মনে হচ্ছে, কেন্দ্রের সাথে শলা পরামর্শ করেই রাজনৈতিক কর্মকান্ড বাস্তব রূপ দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, ১৯৮৮ সালে তদানিন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী টিএনভি’র সাথে মিলে ষড়যন্ত্র করে বিধানসভা নির্বাচনে ক্ষমতার বদল ঘটিয়েছিলেন৷ এখন তারই পুণরাবৃত্তি ঘটানোর প্রচেষ্টা বলে মনে করেন বিজনবাবু৷
তিনি আরও বলেন, মণিপুর নির্বাচনের আগে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছিল বিজেপি’র মদতেই৷ কারণ, সেখানে বিজেপি সরকার গঠনের ৪৮ ঘন্টার মধ্যেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহৃত হয়৷
রাজ্যে উগ্রপন্থী সমস্যা ফের মাথা চাড়া দিয়ে উঠতে পারে এই আশঙ্কা প্রকাশ করে এদিন তিনি বলেন, এনএলএফটি’র একটা অংশ এখনও বাংলাদেশের ঘাঁটিতে লুকিয়ে রয়েছে৷ তাদের নেতৃত্ব বদল হয়েছে৷ সুবির দেববর্মা এখন এনএলএফটি সুপ্রিমো৷ সম্প্রতি এনএলএফটি’র সাথে আইপিএফটি’র বৈঠক হয়েছে৷ তাতে স্থির হয়েছে, নির্বাচনে আইপিএফটিকে সহযোগিতা করবে এনএলএফটি৷ এদিকে, আইপিএফটি এবং বিজেপি’র মধ্যে আলোচনায় জাতীয় সড়ক এবং রেল অবরোধের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেন বিজনবাবু৷ তাঁর দাবি, বামফ্রন্ট সরকারকে হঠাতে ত্রিপুরার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে৷ তাই তিনি বিজেপি সহ সমস্ত বাম বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে আইপিএফটি’র জাতীয় সড়ক এবং রেল অবরোধ নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন৷
এদিন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ বলেন, গত ১ মে গুয়াহাটিতে এনএলএফটি’র সাথে আইপিএফটি’র বৈঠক হয়েছে৷ ঐ বৈঠকে বিজয় রাঙ্খলও ছিলেন৷ তিনি বলেন, জাতীয় সড়ক এবং রেল অবরোধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অগোচরে হয়েছে মনে করার কোন কারণ নেই৷
রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে প্রশাসনকেও সতর্ক করেছেন বিজন ধর৷ ফের উগ্রপন্থা সমস্যা দেখা দিতে পারে, তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি৷ যাতে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ক্ষুন্ন হতে না পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top