News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৌলবাদী শক্তির দ্বারা মহাত্মা গান্ধীকে চূড়ান্ত অপমান করা হয়েছে: সুদীপ
Image

মৌলবাদী শক্তির দ্বারা মহাত্মা গান্ধীকে চূড়ান্ত অপমান করা হয়েছে: সুদীপ

আগরতলা, ২০ ডিসেম্বর : মৌলবাদী শক্তি দ্বারা রেগার নাম পরিবর্তন করে জাতিরজনক মহাত্মা গান্ধীকে চূড়ান্ত অপমান করা হয়েছে। আসলে বাংলাদেশের মৌলবাদীর শক্তি এবং ভারতের মৌলবাদী শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ই ধর্মীয় উগ্রতা এবং অসহিষ্ণুতার প্রতীক। এরই প্রতিবাদে আগামীকাল সারা রাজ্যে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিন তিনি বলেন, এমজিএম রেগা হলো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন যা গ্রামীণ পরিবারের সদস্যদের, বিশেষ করে অদক্ষ শ্রমশক্তিকে, প্রতি আর্থিক বছরে ন্যূনতম ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান করে, যাতে তাদের জীবিকার সুরক্ষা বাড়ে এবং গ্রামীণ এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে সাহায্য হয়। এটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে ভারত সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যা গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা প্রদানে সহায়তা করে। কিন্তু কেন্দ্র সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বাতিল করে তার পরিবর্তে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন বিল, ২০২৫ নামে একটি নতুন আইন সংসদে সংখ্যাগরিষ্ঠার জোরে পাস করা হয়েছে। এই নতুন আইন শ্রমিক বিরোধী ও সর্বনাশা আইন।

এদিন তিনি আরও বলেন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন-এর নকশার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এটি কাজ চাওয়ার ১৫ দিনের মধ্যে যে কোনও গ্রামীণ বয়স্ক ব্যক্তিকে কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করে। অন্যথায় বেকার ভাতা প্রদান করতে হবে সরকারকে। কিন্তু নতুন আইনে এই সুবিধাকে বাতিল করে দেওয়া হয়েছে। আসলে কৌশলে শ্রমিকদের অধিকার খর্ব করা হয়েছে। তাঁর দাবি, বিগত দিনে তিনটি কৃষক কালো আইন বাতিলের দাবিতে দেশবাসী আন্দোলনে নেমেছিল। সরকার চাপে পড়ে কৃষক আইন বাতিল করেছে। ঠিক একই ভাবে নতুন আইন প্রত্যাহারের দাবিতে গোটা দেশবাসী আন্দোলনে নামবে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top