News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারা ইস্যুতে পুলিশী ব্যর্থতা ঢাকতে মিথ্যা মামলা করা হয়েছে ঃ ছাত্র পরিষদ
Image

আনোয়ারা ইস্যুতে পুলিশী ব্যর্থতা ঢাকতে মিথ্যা মামলা করা হয়েছে ঃ ছাত্র পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ পুলিশের ব্যর্থতা ঢাকতেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন পরিষদের নেতা ভিকি প্রসাদ৷ তাঁর বক্তব্য, আনোয়ারা ইস্যুতে আন্দোলন স্তব্ধ করে দিতেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে৷ তিনি পুলিশের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছঁুড়ে দিয়ে বলেন, সেদিন মুখ্যমন্ত্রীর রাস্তা আটকানোর সময় মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির প্রমান প্রকাশ্যে এনে দেখাক পুলিশ৷
এদিন তিনি বলেন, মহিলা পলিটেকনিকের ছাত্রী আনোয়ারা চৌধুরী মৃত্যুর ঘটনায় শাসক সমর্থিত নূর মহম্মদকে বাঁচানোর সবরকম চেষ্টা করা হচ্ছে৷ তাঁর অভিযোগ, জি বি হাসপাতালে ডা কিষাণ রাউত আনোয়ারা চৌধুরীর ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন৷ কিন্তু, ঐ চিকিৎসকের ডেথ সার্টিফিকেট ইস্যু করার মতো আইনী বৈধতা নেই৷ ভিকি প্রসাদের বক্তব্য, আনোয়ারা ইস্যুতে শুরু থেকেই তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলন সংগঠিত করছে৷ কিন্তু, গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতেই পরিষদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে৷ তিনি বলেন, ভয় দেখিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না৷ তিনি জানান, পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকতেই মামলা নিয়েছে৷ মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির মামলা করেছে পুলিশ৷ পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মহিলা পুলিশ কর্মীকে ছাত্র পরিষদের কর্মীরা শ্লীহলতাহানি করেছে এমন প্রমাণ থাকলে তা প্রকাশ্যে এনে দেখানো হউক৷
ভিকি প্রসাদ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে ছাত্র পরিষদ৷ কিন্তু আক্রোশের বশে পুলিশ পরিষদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে, অভিযোগ ভিকি’র৷ তিনি জানান, এর প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখবে তৃণমূল ছাত্র পরিষদ৷ আগামীকাল সাকির্ট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে মৌণ প্রতিবাদ জানাবে পরিষদ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top