News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তি পেল টিউবলাইট ছবির ট্রেলার
Image

মুক্তি পেল টিউবলাইট ছবির ট্রেলার

মুম্বাই, ২৬ মে (হি.স.) : মুক্তি পেল সলমান খান অভিনীত টিউবলাইট ছবির ট্রেলার| মুক্তির পরপরই বেশ সাড়া ফেলে দিয়েছে ট্রেলারটি| সলমানের অভিনয় ও ছবির কাহিনি মন জয় করেছে দর্শকদের| কবির খান পরিচালিত ছবিটি যে অ্যাকশন ও ইমোশনে ভরপুর থাকবে তা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা|
দুমিনিট তেইশ সেকেন্ডের ট্রেলারে দেখা যাচ্ছে, লক্ষণ সিং বিশ্ত নামে এক যুবকের চরিত্রে অভিনয় করছেন সলমান| সে আর পাঁচজনের মতো চটপটে নয়| তাই সবাই তাকে টিউবলাইট বলে ডাকে| লক্ষণের ভাই তথা বন্ধু ভরত (এই চরিত্রে দেখা যাবে সোহেল খানকে) একজন জওয়ান| সেনার জীবন কেমন হয় তা দেখার জন্য ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হয়েছে সে| তারপর দেখানো হয়েছে যুদ্ধের দৃশ্য| যুদ্ধক্ষেত্রে দেখা গেছে ভরতকে| এখানেই বাঁক নেয় গল্প| হারিয়ে যায় ভরত| সে আর ফিরে আসে না| সবাই বলাবলি শুরু করে ভরত আর কোনওদিন ফিরবে না| কিন্তু, সেকথা বিশ্বাস করে না ভরতের ভাই লক্ষণ| তার বিশ্বাস, ভাই ফিরে আসবেই| ট্রেলারে একটা দৃশ্যে দেখা গেছে শাহরুখ খানকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top