News Flash

  • Home
  • Uncategorized
  • লাতুরে ভেঙে পড়ল ফড়ণবিশের হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন সপার্ষদ মুখ্যমন্ত্রী
Image

লাতুরে ভেঙে পড়ল ফড়ণবিশের হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন সপার্ষদ মুখ্যমন্ত্রী

লাতুর, ২৫ মে (হি.স.): লাতুরে ভেঙে পড়ল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের হেলিকপ্টার| তবে, স্বস্তি হল অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন সপার্ষদ মুখ্যমন্ত্রী| বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনার জেরে আমেরিকায় তৈরি হওয়া সিকোরস্কাই হেলিকপ্টারটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| হেলিকপ্টারটি ভেঙে পড়া সত্ত্বেও, যেহেতু কেউ গুরুতর আহত হননি তাই বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি ‘অলৌকিক’ ঘটনা| দুর্ঘটনার পরই টুইট করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, ‘লাতুরে দুর্ঘটনার কবলে পড়ে আমাদের হেলিকপ্টার| আমি এবং আমার দলের সকলেই নিরাপদে আছি এবং ভালো আছি| চিন্তার কিছু নেই|’ ফড়ণবিশ আরও জানিয়েছেন, ‘আমরা চার জন ছিলাম| আমার সঙ্গে একজন, চেতন পাঠক সামান্য আঘাত পেয়েছেন| কিন্তু এখন সব ঠিক আছে| আমার রক্তচাপ, সবকিছুই স্বাভাবিক|’
সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ‘টেক অফের পরেই কিছু একটা সমস্যা উপলব্ধি করেন পাইলট| এরপর পাইলট অবতরণের সিদ্ধান্ত নেন| অবতরণের সময় তার জড়িয়ে যাওয়ায় হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে|’ দুর্ঘটনার পরই রেলমন্ত্রী সুরেশ প্রভু মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, ‘দুর্ঘটনা সম্পর্কে শুনে স্তব্ধ হলাম| দেবেন্দ্র ফড়ণবিশ নিরাপদে আছেন জেনে ভালো লাগল|
হেলিকপ্টারে চড়ার প্রাক্কালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইট থেকে জানা গিয়েছে, লাতুরের হালগারা গ্রামে কৃষকদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছিলেন তিনি| জল সংরক্ষণে গ্রামবাসীদের উদ্যোগের প্রশংসা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী|
উল্লেখ্য, কয়েকবছর আগে একইভাবে কপ্টার ভেঙে পড়ে মৃতু্য হয়েছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি| খারাপ আবহাওয়ার মধ্যেও জোর করেই পাইলটকে কপ্টার নিয়ে যেতে বলেছিলেন তিনি| তারপরেই অন্ধ্র প্রদেশের গড়চিরোলিতে ভেঙে পড়েছিল কপ্টারটি| ঘটনার বেশ কয়েকদিন পরে উদ্ধার করা হয়েছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top