News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস নির্মূল করতে দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে : ট্রাম্প
Image

সন্ত্রাস নির্মূল করতে দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে : ট্রাম্প

রিয়াধ, ২২ মে (হি.স.) : ভারতও সন্ত্রাসবাদের শিকার| সৌদি আরব সফরে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প| তিনি বলেন, গোটা বিশ্বে থাবা বসিয়েছে সন্ত্রাস| আমেরিকা হোক বা ভারত, অস্ট্রেলিয়া, অথবা রাশিয়া, প্রত্যেকেই তার শিকার হয়েছে| নাম না করে পাকিস্তানকেও বার্তা দেন ট্রাম্প | বলেন, সন্ত্রাস নির্মূল করতে দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে| প্রতিটি দেশেরই উচিত, সন্ত্রাসবাদীরা যাতে তাদের দেশে জায়গা না পায়, তা নিশ্চিত করা|
আরব-ইসলামিক-ইউএস সামিটে যোগ দিতে সৌদি আরবে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট | সেখানে বিশ্বের ৫০টি মুসলিম অধু্যষিত দেশের নেতৃত্বের সামনে ট্রাম্প বলেছেন, ভারত, রাশিয়া, চিন ও অস্ট্রেলিয়া সন্ত্রাসবাদের শিকার, যেমন শিকার আমেরিকা ও ইউরোপ| এই সব রাষ্ট্রে বারবার বর্বর হামলা ঘটেছে, অবর্ণনীয় যন্ত্রণা সয়েছেন এ সব দেশের মানুষরা| মুসলিম দেশগুলির প্রতি তাঁর আহ্বান, সন্ত্রাস দমনে প্রথম পদক্ষেপ হিসেবে সন্ত্রাসের পতাকা বহনকারীদের নিজের দেশে জায়গা দেবেন না| জঙ্গিরা যাতে তাদের মাটিতে ঘাঁটি না গাড়তে পারে তা নিশ্চিত করা এই অঞ্চলের প্রতিটি দেশের দায়িত্ব| তিনি বলেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে| কিন্তু এখান থেকেই শান্তি শুরু হতে পারে| আর সে জন্য মুসলিম রাষ্ট্রগুলিকে অবশ্যই দায়িত্ব নিতে হবে |
মার্কিন রাজনীতিতে প্রবেশের সময় থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প| সন্ত্রাস দমনে ভারতের পােশ থাকার বার্তা দিয়েছেন বরাবর| সেই সঙ্গে দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য শুরু থেকেই পাকিস্তানকে এড়িয়ে গিয়েছেন তিনি| রিয়াধেও তার অন্যথা হয়নি| আফগান প্রেসিডেন্ট আশরফ গনি, সৌদির রাজা সলমন বিন আবদুলআজিজ আল সৌদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেও, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সময়ই দেননি তিনি| সম্মেলন চলাকালীন একবার মাত্র আলাপচারিতা করতে দেখা গিয়েছে তাঁদের| মুসলিম অধু্যষিত দেশগুলির রাষ্ট্রনেতার উপস্থিতিতে দুদিনের আরব-ইসলামিক-ইউএস সামিটে দুই রাষ্ট্রনেতার বৈঠক আগেই স্থির হয়েছিল| কিন্তু পরে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সৌদির মার্কিন দূতাবাস|-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top