News Flash

  • Home
  • Uncategorized
  • জিপের সঙ্গে বাঁধা হোক অরুন্ধতী রায়কে, বিতর্কিত টু্যইট পরেশের
Image

জিপের সঙ্গে বাঁধা হোক অরুন্ধতী রায়কে, বিতর্কিত টু্যইট পরেশের

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : টু্যইট করে বিতর্কে অভিনেতা সাংসদ পরেশ রাওয়াল| পাথর ছোঁড়া যুবকদের বদলে সেনা জিপের সঙ্গে অরুন্ধতী রায়কে বাঁধা হোক বলে গতকাল টু্যইট করেন এই বিজেপি সাংসদ| শুধু অরুন্ধতী রায় নয়, তাঁর টু্যইটের সমর্থনে সাংবাদিক সাগরিকা ঘোষকেও এভাবে বাঁধার কথা বলা হয়| যার সমর্থন করেন পরেশ| কোন প্রসঙ্গে পরেশ রাওয়াল অরুন্ধতী রায়কে জিপে বাঁধার কথা বলেছেন, সেটা স্পষ্ট না হলেও একজন সাংসদ হয়ে তিনি কীভাবে এই ধরনের মন্তব্য করলেন, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন|
গতকাল রাত ১১টা নাগাদ একটি টুইট করেন পরেশ রাওয়াল | তাতে লেখেন, যারা পাথর ছোঁড়ে তাদের বেঁধে লাভ নেই| বরং অরুন্ধতী রায়কে জিপে বেঁধে ঘোরানো হোক| তাঁর টুইটের প্রেক্ষিতে আয়ুষ নামে একজন লিখেছিলেন,আপনার সঙ্গে একমত| তবে অরুন্ধতীকে তো সব সময় হাতের কাছে পাওয়া যায় না| তাই সাংবাদিক সাগরিকা ঘোষকে দিয়ে শুরু করলে ভাল হয়| সেই লেখাটি রিটুইট করে পরেশ লেখেন, হ্যাঁ, আরও অনেক বিকল্প রয়েছে| বর্ষীয়ান এই অভিনেতার এমন মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে|
কাশ্মীরবাসীর মৌলিক অধিকার নিয়ে বরারই সোচ্চার ৱুকার পুরস্কার জয়ী লেখিকা অরুন্ধতী রায়| এ নিয়ে বিস্তর লেখালেখি করেছেন| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচকও বটে| পরেশ রাওয়ালের টুইট নিয়ে তিনি কোনও মন্তব্য না করলেও, ব্যঙ্গ করতে ছাড়েননি সাংবাদিক সাগরিকা ঘোষ| বর্ষীয়ান এই অভিনেতার উদ্দেশে তিনি লেখেন, অসাধারণ স্যর| সত্যি দারুণ| উপযুক্ত সাংসদ আপনি|
প্রসঙ্গত, গত মাসে কাশ্মীরে একটি সেনা জিপের সামনে ঢাল হিসেবে এক যুবককে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়েছিল| দেশজুড়ে এর সমালোচনা শুরু হয়| এক মেজরের বিরুদ্ধে সেনাবাহিনী তদন্ত শুরু করে| সেই ঘটনার কথাই উল্লেখ করে অরুন্ধতীকে আক্রমণ করেছেন পরেশ| টু্যইটার ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই দাবি,এই মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়াতে চাইছেন পরেশ|-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top