News Flash

  • Home
  • Uncategorized
  • পাটনায় শপিং মলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৩০টি দোকান
Image

পাটনায় শপিং মলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৩০টি দোকান

পাটনা, ২০ মে (হি.স.): বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হল পাটনার একটি শপিং মলে| শনিবার ভোর ৪.৪৫ মিনিট নাগাদ শ্রীকৃষ্ণপুরী থানার অন্তর্গত বোরিং রোডে অবস্থিত জি ভি শপিং মলে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যে গোটা শপিং মল কালো ধেঁায়ায় ঢেকে যায়| গলগল করে জ্বলতে থাকে আগুন| সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে| শপিং মলের ভিতরের নিরাপত্তা রক্ষীদের আগে থেকে বের করা হয়| ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন এসে ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
শ্রীকৃষ্ণপুরী থানার অধিকর্তা অরবিন্দ কুমার জানিয়েছেন, শনিবার ভোরে জি ভি শপিং মল থেকে ধেঁায়া বেরোতে দেখেন পেট্রোলিংয়ে থাকা পুলিশের একটি দল| সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে| দমকলের ৮টি ইঞ্জিন এসে ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে| ওই পঁাচতলা শপিং মলে মোট ৩০টি দোকান ছিল| আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রত্যেকটি দোকান| তবে, দমকলের চেষ্টায় আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়েছে| স্থানীয় সূত্রের খবর, শপিং মলের পাশেই ছিল একটি পেট্রোল পাম্প, একটি বাড়ি, হিন্দি সংবাদপত্রের একটি রাজ্য দফতর, ইলেকট্রনিক্স জিনিসের দোকান এবং একটি বাণিজ্যিক কমপ্লেক্স| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| কি ভাবে আগুন লাগল শপিং মলে তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top