News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারা চৌধুরী হত্যাকান্ডে এবার বিপদের খাড়া চিকিৎসকদের উপর
Image

আনোয়ারা চৌধুরী হত্যাকান্ডে এবার বিপদের খাড়া চিকিৎসকদের উপর

আগরতলা, ১৮ মে(হিঃস)৷৷ আনোয়ারা চৌধুরি হত্যাকান্ডে এবার তাঁর মৃত্যুর সময় চিকিৎসার দায়িত্বে থাকা বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মীর গ্রেফতারের সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে৷ শরীরে বিষক্রিয়া সত্যেও সঠিক চিকিৎসা না করা এবং মৃত্যুর কারণ হিসাবে ভুল তথ্য দেওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে৷ আনোয়ারার সহপাঠীরা ইতিমধ্যেই এই দাবীতে মাঠে নেমেছেন৷ পুলিশও জিবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসার গাফিলতির বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ গাফিলতির বিষয়টি অস্বীকার করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষও৷ জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডাক্তার সুব্রত বৈদ্য জানিয়েছেন, আনোয়ারা হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর রক্তের কিছু পরীক্ষা করা হয়েছিল৷ তবে এই সমস্ত পরীক্ষায় রক্তে বিষের প্রমাণ পাওয়ার কথা নয়৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যের কোন হাসপাতলে এ ধরনের পরীক্ষা করার ব্যবস্থা নেই৷ অর্থাৎ তার কথায় পরিষ্কার রাজ্য স্বাস্থ্য দফতরের দুর্বলতার কারণে এটা সম্ভব হচ্ছে না৷ তিনি একটা স্বীকার করেন কাগজে কলমে চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছুর কথা বলা বাস্তবে রাজ্যে তা সম্ভব হয় না প্রযুক্তির অভাবে৷ এক প্রশ্ণের উত্তরের তিনি জানান, সনোগ্রাফির ডাক্তার এবং অন্যান্য কর্মীদের ২৪ ঘন্টা পর্যায়ক্রমে হাসপাতালে থাকার কথা থাকলেও বাস্তবে ছুটির দিনে কিংবা নিয়মিত অফিসের সময়ের বাইরে তারা কেউ হাসপাতালে থাকেন না৷ তারা থাকেন অন কলে৷ জরুরি প্রয়োজনে হাসপাতাল থেকে গাড়ি পাঠিয়ে তাদের আনার ব্যবস্থা করা হয়৷ এটা যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরের একটা দুর্বলতা তাও তিনি অকপটে স্বীকার করেন৷ পাশাপাশি তিনি আরও বলেন, যে কোন রোগীর মৃত্যুর সঠিক কারণ জানা না থাকলে কোন ডাক্তারের তার নিজস্ব নিরাপত্তার কারণেও ময়না তদন্ত করিয়ে নেওয়া উচিত৷ তবে আনোয়ারার মৃত্যুর পর পরিবারের আত্মীয় পরিজন বিশেষ করে মামা-মামীর পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের উপর চার থাকায় তার মৃতদেহ ময়না তদন্ত না করে হস্তান্তর করা হয়৷ যে বিষয়টি চূড়ান্ত গাফিলতি বলে তিনি স্বীকার করেন৷ তাছাড়াও তিনি বলেন, আনোয়ারার চিকিৎসার গাফিলতির বিষয়ে জিবি হাসপাতালেরও ৩ সদস্যক এক চিৎিসক দল বিভাগীয় তদন্ত করে দিন কয়েক পুর্বে রিপোর্ট জমা দিয়েছে৷ যা তিনি দফতরের উধর্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন৷ তবে তদন্ত রিপোর্টে কি আছে এবিষয়ে তিনি কোন কিছু জানাতে অস্বীকার করেন৷ বিভাগীয় তদন্তের  বিষয়ে স্বাস্থ্য দফতরের অধিকর্তা জয়ন্ত কুমার দেববর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটি প্রাথমিক তদন্ত৷ এবিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে দিয়ে পূর্ণাঙ্গ তদন্তকরার জন্য তিনি রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top