News Flash

  • Home
  • Uncategorized
  • জনপ্রিয় অভিনেত্রী রীমা লাগুর জীবনাবসান, শোকের ছায়া বলিউডে
Image

জনপ্রিয় অভিনেত্রী রীমা লাগুর জীবনাবসান, শোকের ছায়া বলিউডে

মুম্বই, ১৮ মে (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী রীমা লাগু| ৱুকে ব্যথা অনুভব করায় ৱুধবার রাতে তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলা বেন ধীরুভাই আম্বানি হাসপাতালে| সেখানেই বৃহস্পতিবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ জীবনাবসান হয় তাঁর| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর| হাসপাতালের এগজিকিউটিভ ডিরেক্টর রাম নারায়ণ জানিয়েছেন, ‘রীমা লাগু সম্পূর্ণ সুস্থ ছিলেন| কোনও শারীরিক সমস্যা ছিল না| তাঁর আচমকা মৃতু্য খুবই দুভার্গ্যজনক|’ প্রিয় অভিনেত্রীর মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে|
ভারতীয় চলচ্চিত্রে অত্যন্ত পরিচিত একটি নাম হল রীমা লাগু| বলিউডে অসংখ্য সিনেমার পাশাপাশি মারাঠি ছবিতেও কাজ করেছেন রীমা লাগু| ১৯৭০ সালে তাঁর কেরিয়ারের শুরু| আটের দশকের শুরুর দিক থেকে থিয়েটারের পাশাপাশি কাজ করতে থাকেন হিন্দি ও মারাঠি ছবিতে| টেলিভিশনে প্রথম তাঁকে দেখা গিয়েছিল ১৯৮৫ সালে| দূরদর্শনের ধারাবাহিক ‘খানদান’-এ| মায়ের ভূমিকায় প্রশংসা অর্জন করতে থাকেন রীমা লাগু| ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘দিল্লাগি’, ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’, ‘বাস্তব’-সহ বহু ছবিতে কাজ করেছেন রীমা লাগু| বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার দর্শকদেরও পছন্দের অভিনেত্রী ছিলেন তিনি| তাঁর অভিনীত ‘তু তু ম্যায় ম্যায়’ এবং ‘শ্রীমান শ্রীমতি’ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ছিল| শেষ তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল স্টার প্লাসের ধারাবাহিক ‘নামকরণ’-এ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top