News Flash

  • Home
  • Uncategorized
  • অনুপ্রবেশের চেষ্টা, গুরুদাসপুরে বিএসএফ-এর গুলিতে মৃতু্য পাক অনুপ্রেবশকারীর
Image

অনুপ্রবেশের চেষ্টা, গুরুদাসপুরে বিএসএফ-এর গুলিতে মৃতু্য পাক অনুপ্রেবশকারীর

গুরুদাসপুর (পঞ্জাব), ১৫ মে (হি.স.): রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার আগে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে মৃতু্য হল এক ব্যক্তির| সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ভারত-পাকিস্তান সীমান্তে পঞ্জাবের গুরুদাসপুর এলাকায়| বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, সোমবার ভোররাতে পঞ্জাবের গুরুদাসপুর এলাকায় সীমান্তে ওই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে বিএসএফ জওয়ানদের| কাঁটাতারের সামনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি| পাকিস্তান সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল সে| বারবার তাকে সতর্ক করা হয়| কিন্তু কর্ণপাত না করায় বাধ্য হয়েই গুলি ছোঁড়ে বিএসএফ| মৃতু্য হয় ওই ব্যক্তির|
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টর এলাকায় সীমান্তবর্তী গ্রামগুলিতে এলোপাথাড়ি গুলি ছুঁড়ছে পাকিস্তানি সৈন্য| পাক গোলার আঘাতে ইতিমধ্যে মৃতু্য হয়েছে দু’জনের, আহত হয়েছেন তিন জন| নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক গোলাবর্ষণের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে স্কুল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top