নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : দশম আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের ফের কালো ছায়া| এই অভিযোগে গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে| জানা গিয়েছে, গুজরাটের সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচের পর ফিক্সিংয়ের অভিযোগ প্রকাশ্যে আসে| দু’দিন আগে কানপুরের হোটেল থেকে তিন বুকিকে পুলিশ গ্রেফতার করে| বাজেয়াপ্ত হয় ৪১ লক্ষ টাকা| ওই হোটেলেই গুজরাট লায়ন্সের ক্রিকেটাররাও ছিলেন| সূত্রের খবর, আইপিএলের দুই ক্রিকেটারের সঙ্গে বুকিদের যোগাযোগের চাঞ্চল্যকর দাবি ধৃতদের মধ্যে একজনের| অভিযুক্ত গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটার|
সূত্রের খবর, অভিযুক্তদের দাবি, গুজরাট ওই ম্যাচে ২০০ রান করলেও হারত| উল্লেখ্য, ওই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট তোলে ১৯৫ রান| দুই বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি| উল্লেখ্য, ২০১৩-তে আইপিএলে বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে| কয়েকজন ক্রিকেটারের শাস্তি হয়| দুটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়|

দশম আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, জিজ্ঞাসাবাদ করা হতে পারে দুই ক্রিকেটারকে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















