News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কংগ্রেসের চেয়েও বিষাক্ত, কটাক্ষ জীতেন্দ্র চৌধুরীর
Image

বিজেপি কংগ্রেসের চেয়েও বিষাক্ত, কটাক্ষ জীতেন্দ্র চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল, ১২ মে৷৷ রাজ্যে রাজনৈতিক চাপের মুখে কংগ্রেস এবং বিজেপিকে ফের নিশানা করলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ করমছড়ায় দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস হচ্ছে একটি বুর্জুয়া দল এবং বিজেপি সাম্প্রদায়িক বুর্জুয়া দল৷ তবে, বিজেপি কংগ্রেসের থেকেও বিষাক্ত বলে তিনি তোপ দাগেন৷
এদিন তিনি বলেন, কর্পোরেটদের স্বার্থে নিবেদিত বিজেপি সরকার গরীবদের ভাতে মারার ব্যবস্থা করছে৷ তাঁর বক্তব্য, রেগা গ্রামীণ অর্থনীতির ভিত৷ সেই ভিত এখন নড়বড়ে হয়ে পড়েছে৷ তাঁর দাবি, ২০০৪ সালে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারের উপর চাপ সৃষ্টি করে রেগা প্রকল্প চালু করা হয়েছিল৷ অথচ এখন বিজেপি পরিচালিত এনডিএ সরকার এই রেগা প্রকল্প তুলে দিতে উঠে পড়ে লেগেছে৷ তিনি বলেন, রেগায় ২০০ দিনের কাজের দাবি জানানো হয়েছে৷ অথচ এবছর রেগা প্রকল্পে শ্রমদিবস কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাঁর বক্তব্য, কংগ্রেসের জনবিরোধী নীতির কারণেই দলটি এখন সারা দেশে কোনঠাসা৷ এরই সুযোগে বিজেপি নিজেদের প্রসার বাড়িয়ে চলেছে৷ তিনি দৃঢ়তার সাথে দাবি করেন, কংগ্রেসের থেকে বিষাক্ত বিজেপি৷
এদিন তিনি আরো বলেন, লোকসভা নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ অথচ ভোটে জেতার পর একটাও রাখেনি তারা৷ বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ আগামী ২৭ মে তিনবছর পূর্ণ হবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের৷ এই তিন বছরে কেন্দ্রীয় দপ্তরে ৪৮ হাজার শূণ্যপদ পূরণ করতে পারেনি মোদী সরকার, কটাক্ষ করেন তিনি৷ বিমুদ্রাকরণ ইস্যুতেও কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন সাংসদ শ্রীচৌধুরী৷ তাঁর বক্তব্য নোট বাতিলের সিদ্ধান্তে দেশে সন্ত্রাসবাদ দমন সম্ভব হবে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে কাশ্মীরে সন্ত্রাসবাদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে৷ সম্প্রতি সুকমায় মাওবাদীদের হামলায় বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে৷ ফলে, নোট বাতিলে সন্ত্রাসবাদ দমন সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন তা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়৷
এদিন তিনি, রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত নিয়েও সমালোচনা করেছেন৷ তাঁর দাবি, আগামীদিনে রাজ্যে বিজেপি’র অস্তিত্ব খুজে পাওয়া যাবে না৷ আইপিএফটি এবং আইএনপিটি’কে তিনি বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন৷ তাদের থেকে সতর্ক থাকার জন্য তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top