News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী মজুত কুড়ি লক্ষ টাকার সরকারী পাইপ ও অন্যান্য সামগ্রী উদ্ধার
Image

বেআইনী মজুত কুড়ি লক্ষ টাকার সরকারী পাইপ ও অন্যান্য সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১২ মে৷৷ বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণপুর থানা এলাকার গৌরাঙ্গটিলা এলাকায় জেলা শাসক, আরডি দপ্তর ও পুলিশের যৌথ হানায় উদ্ধার হল কুড়ি লক্ষ টাকার সরকারী সামগ্রী৷ গৌরাঙ্গটিলা নিবাসী অজিত, তপন ও অরুন বীর -এর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে হানা দেন জেলা শাসক অপূর্ব রায়, ডিসি পৃত্থিরাজ দেবনাথ, আরডি দপ্তরের মুখ্য বাস্তুকার শৈবাল ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার ধীরেন্দ্র দেববর্মা সহ বিশাল টিএসআর বাহিনী৷ এদের বাড়ী ঘরে হানা দিয়ে পিভিসি প্লাস্টিক ও জিআই পাইপ, ১৯টি টু এইচ পি পাম্প সেট, সিমেন্ট সহ অন্যান্য সরকারী সামগ্রী আটক করা হয়৷ আরডি দপ্তরের মুখ্য বাস্তুকার শৈবাল ভট্টাচার্য্য  জানান, গোপন সূত্রের ভিত্তিতেই হানা দেওয়া হয়েছে এবং তল্লাশী চালিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার উপর অধিকাংশ সরকারী সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ অধিকাংশ সামগ্রীতেই আরডি দপ্তরের শিলমোহর রয়েছে৷ তবে কিছু কিছু সামগ্রী শিলমোহর ছাড়াও রয়েছে৷ তাই এই সামগ্রীগুলি কোন দপ্তরের তাও খতিয়ে দেখা হবে এবং সুষ্ঠু তদন্তক্রমে ঘটনার মূল রহস্য বের হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ এদিকে বৃহস্পতিবার রাতে আচমকা প্রশাসনিক অভিযানে রীতিমতো চাঞ্চল্যের সৃৃষ্টি হয় গৌলাঙ্গটিলা গ্রামে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top