News Flash

  • Home
  • Uncategorized
  • বিবাহ বিচ্ছেদে তিন তালাক সবেচয়ে খারাপ সমাধান, দ্বিতীয় দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট

বিবাহ বিচ্ছেদে তিন তালাক সবেচয়ে খারাপ সমাধান, দ্বিতীয় দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : দ্বিতীয় দিনের শুনানিতে তিন তালাকের নিন্দা করল সুপ্রিম কোর্ট| তিন তালাক এবং নিকাহ হালালা-এর সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানির দ্বিতীয় দিনে শুক্রবার প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছে, তিন তালাক বৈধ বলে মনে করে কোনও কোনও মহল| তবে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সমস্যায় তিন তালাক সবেচয়ে খারাপ এবং অনভিপ্রেত সমাধান | এটা কাম্য নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের|
এই মামলায় আদালত বান্ধব হয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী সলমন খুরশিদ| এদিন আদালতে খুরশিদ সওয়াল করেন, তিন তালাক নিন্দনীয় অপরাধ বটে, কিন্তু স্বীকৃত প্রথা| বেঞ্চকে তিনি বলেন, তিন তালাক ইসু্যতে বিচারবিভাগের নজরদারির প্রয়োজন নেই| তাছাড়া মুসলিম মেয়েদের তিন তালাকে না বলার অধিকার আছে, নিকাহনামায় এই সংক্রান্ত শর্ত দিতে পারেন তাঁরা| তখনই প্রধান বিচারপতি এই প্রতিক্রিয়া দেন|
এদিন খুরশিদকে উদ্দেশ্য করে বিচারপতিরা একের পর এক প্রশ্ন করতে থাকেন| প্রধান বিচারপতি জেএস খেহরের প্রশ্ন, তিন তালাক কি কেবল প্রতীকি আচরণবিধি নাকি ধর্মের মৌল আচরণবিধি? কোনও একটা পাপের প্রথা কি শরিয়তের অংশ হতে পারে? কিছু মানুষ মনে করেন মৃতু্যদণ্ড পাপাচার| কিন্তু সেটাকেই আইনি বৈধতা দেবেন কী করে? যার উত্তরে খুরশিদ বলেন, ভারতের মিশ্র সংস্কৃতির কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে| আদালতের ইসলামকে মানবিক করার উদ্যোগের প্রয়োজন নেই| তিন তালাক ইসলামে হস্তক্ষেপ করছে না, এটা সহায়তা করছে|
আদালতে অনেকেই জানিয়েছে, তারা তিন তালাক চালিয়ে যাওয়ার পক্ষে| কোনও সংশোধন হলে আপনা থেকেই হবে| যার সমালোচনা করে বিচারপতি ফলি এস নরিম্যান বলেছেন, তত্ত্ব এবং অনুশীলনের মধ্যে তফাটা বোঝা উচিত| একদিকে বলবেন ধর্মে সংস্কারের দরকার নেই| তারপর আমাদেরই বলবেন সংস্কার করে দিন যাতে ঈশ্বরের হাতে শাস্তি পেতে না হয়|
খুরশিদকে তিন তালাক নিষিদ্ধ হয়েছে, এমন ইসলামি ও অ-ইসলামি দেশের তালিকা পেশ করতে বলে বেঞ্চ| তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, সৌদি আরবের মতো দেশগুলিতে বিয়ে ভাঙায় তিন তালাক আর অনুমোদিত নয়|
কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে, তিন তালাক মুসলিম মেয়েদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারকে স্বীকার করে না| তাই এই প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করা হোক|
তিন তালাকের শিকার এক মহিলার হয়ে আদালতে প্রবীণ আইনজীবী রাম জেঠমালানি সওয়াল করেন, তিন তালাকের অধিকার একচেটিয়া কেবল পুরুষেরই, স্ত্রীর নয়| সাম্যের অধিকার সহ বিভিন্ন সাংবিধানিক কারণ দেখিয়ে তিন তালাক প্রথার তীব্র সমালোচনা করেন তিনি| বলেন, ডিভোর্স দেওয়ার এই পন্থার মধ্যে কোনও শিষ্টাচার নেই| একতরফা বিয়ে বাতিল একটা ঘৃণ্য ব্যাপার| তাই তা এড়ানো উচিত|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top