News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে আদালত চত্বরে দুষ্কৃতীদের গুলিতে খুন গ্যাংস্টার
Image

বিহারে আদালত চত্বরে দুষ্কৃতীদের গুলিতে খুন গ্যাংস্টার

বেত্তিয়াহ (বিহার), ১১ মে (হি.স.): বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেত্তিয়াহ আদালত চত্বরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হল এক গ্যাংস্টার| নিহত গ্যাংস্টারের নাম হল বাবলু দুবে| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিনয় কুমার জানিয়েছেন, একটি মামলার শুনানি শেষে সিঁড়ি থেকে নামছিল গ্যাংস্টার বাবলু দুবে| সেই সময় নিচে অপেক্ষা করছিল ৩ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী| সিঁড়ি থেকে নামার সময়ই গুলি করা হয় বাবলুকে| এরপর মোটরবাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা| রক্তাক্ত অবস্থায় বাবলুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন| এসপি জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে|
পুলিশ সূত্রের খবর, খুন, তোলাবাজি এবং অপহরণের মতো প্রায় ৩৬টি মামলায় অভিযুক্ত গ্যাংস্টার বাবলু দুবে| বৃহস্পতিবার তোলাবাজির মামলায় ফার্স্ট-ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল বাবলুকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top