News Flash

  • Home
  • Uncategorized
  • এফবিআই-র ডিরেক্টরকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
Image

এফবিআই-র ডিরেক্টরকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়াশিংটন, ১০ মে (হি.স.) : মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-র ডিরেক্টর জেমস কোমেকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| হোয়াইট হাউজ সূত্রে এক বিবৃতিতে এখবর জানানো হয়েছে| হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোমেকে ডিরেক্টর পদ থেকে অপসারিত করেছেন| আর এটা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন ও অ্যাটর্নি জেনারেল জেফ সেসনসের প্রস্তাবের উপর নির্ভর করে|
কোমেকে লেখা একটি চিঠিতে ট্রাম্প বলেছেন, এফবিআই-র ডিরেক্টর পদের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন হয়ে পড়েছিল| সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনতেই এটা প্রয়োজন ছিল বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| তবে, এফবিআই-র উচ্চপদস্থ আধিকারিকদের বক্তব্য, এ নিয়ে আগাম কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি হোয়াইট হাউজ়ের তরফে| এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, কোমেকে সরিয়ে দেওয়ার অর্থ হল নতুন এক অধ্যায়ের সূচনা| হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ডিরেক্টর খোঁজার কাজ অবিলম্বে শুরু করা হবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top