News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক্টরের চাকা ফেঁটে শ্রমিকের পা দু’টুকরো
Image

ট্রাক্টরের চাকা ফেঁটে শ্রমিকের পা দু’টুকরো

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ মে৷৷ ট্রাকটারের চাকা ফেঁটে এক শ্রমিকের পা দু’টুকরো হয়ে গেছে৷  মর্মান্তিক এই ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ কৈলাসহরে ঘটেছে৷ জানা গেছে, এদিন কৈলাসহর থানার সামনে দাঁড়িয়ে থাকা পুর পরিষদের ট্রাকটারের চাকা ফেঁটে যায়৷ তাতে থানার সামনে ড্রেনের নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিক বীরু সববরের (২৫) গুরুতর আহত হন৷ ট্রাকটারের চাকা ফেঁটে রিং ছিঁটকে গিয়ে ঐ শ্রমিকের বাম পায়ে আঘাত করে৷ তাতে তাঁর বাম পা দু’ টুকরো হয়ে গেছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর কর্মীরা ছুঁটে এসে আহত শ্রমিককে উদ্ধার করে কৈলাসহর হাসপাতালে নিয়ে যান৷ সেখানে তার চিকিৎসা চলছে৷ এই ঘটনায় অন্যান্য শ্রমিকরা কৈলাসহর পুর পরিষদের কাছে ক্ষতিপূরণ দাবী করেন৷ পুর পরিষদ জানিয়েছে, ঐ শ্রমিকের সমস্ত চিকিৎসা খরচ পরিষদ বহন করবে এবং তাকে আর্থিক সহায়তাও করা হবে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top