News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি’র এক ঝাঁক কেন্দ্রীয় নেতাদের নিয়ে রাজ্যে আসছেন অমিত শাহ
Image

বিজেপি’র এক ঝাঁক কেন্দ্রীয় নেতাদের নিয়ে রাজ্যে আসছেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ বিশাল টিম নিয়ে আসছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আগামী ৬ মে তাঁর সাথে একজন কেন্দ্রীয় মন্ত্রী সহ মোট সাতজন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন৷ সূত্রের খবর, রাম মাধব, ভূপেন্দ্র যাদব, রাহুল সিনহা, অরবিন্দ মেনন, ড অনিল জৈন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সজ্জন সিং খোলাস্তে বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে আসবেন৷
এদিকে, রবিবার কুমারঘাটে আসছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ উনার সাথে আসছেন দলের উত্তরপূর্বাঞ্চল সংগঠন মন্ত্রী অজয় জাবেলকর, উপজাতি নেতা তথা কেন্দ্রীয় উপজাতি উন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জুয়েল ওরাম৷ অমিত শাহের জনসভাকে সামনে রেখে তিনজেলা জুড়ে ব্যাপক প্রচারাভিযান চালানো হয়েছে৷ এইদিকে উপজাতিদের মধ্যেও বিজেপি দলের প্রতি আগ্রহ বেড়ে গেছে৷ বিজেপির উপজাতি রমণীরাও অমিত শাহের জনসভা সফল করে তুলতে ব্যানার হাতে নিয়ে পাহাড়ি এলাকায় প্রচার শুরু করেছে৷ যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় গত তিনদিন ধরে কুমারঘাটে অবস্থান করছেন৷ সর্বভারতীয় সভাপতির বক্তব্য দূরবর্তী স্থানের লোকরাও যাতে শুনতে পারে তার জন্য অর্ধশতাধিক মাইক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রদেশ সভাপতি বিপ্লব দেব শুক্রবার কুমারঘাটে যাচ্ছেন৷ বলা বাহুল্য, কুমারঘাটের জনসভা থেকে ভারতীয় জনতা পার্টির অবিভক্ত উত্তরজেলার ষোলটি বিধানসভার নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছে৷ সব মিলিয়ে অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে সাজ সাজ রব কুমারঘাটে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top