News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বুকে বজরঙ্গ দলের প্রথম শক্তি প্রদর্শন
Image

রাজ্যের বুকে বজরঙ্গ দলের প্রথম শক্তি প্রদর্শন

আগরতলা, ৩০ এপ্রিল(হিঃস)৷৷ এই প্রথম রাজধানী আগরতলায় বজরঙ্গ দল তাদের শক্তি প্রদর্শন করলো৷ আগরতলার অদূরে চাম্পামুরায় প্রশিক্ষণ শিবির শেষে বজরঙ্গ দলের স্বেচ্ছাসেবকরা আজ রাজপথে তাদের শক্তি প্রদর্শন করে৷ রাজধানী প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবনের সামনে অস্থায়ী মঞ্চ বানিয়ে বজরঙ্গ দল ও বিশ্ব হিন্দু পরিষদের নেতারা শহরবাসী কে সম্বোধনা করে বক্তব্য রাখেন৷ সভায় প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখেন বজরঙ্গ দলের সর্বভারতীয় সংগঠন মন্ত্রী মনোজ ভর্মা৷ তিনি দেশের সামগ্রিক অবস্থায় প্ররিপ্রেক্ষিতে যুব সমাজ কে দেশ মাতৃকার জন্য এগিয়ে আসার জাক দিয়েছেন৷ তিনি বলেন, দেশের পরিবর্তনের ঢেউ উঠেছে৷ এই প্রথম এমন প্রধানমন্ত্রী এসেছেন যিনি রাষ্ট্র স্বার্থে প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছেন৷ অন্যদিকে উত্তরপ্রদেশের সাম্প্রতিক নির্বাচনে এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি হিন্দুদের স্বার্থ রক্ষার বদ্ধপরিকর৷ তিনি বলেন, গোমাতা আর নদী মাতৃকার পূজা করতে হবে, রক্ষা করতে হবে৷ নদী দূষণ মুক্ত রাখাতে হবে আর গা হত্যা বন্ধ করতে হবে৷ এজন্য সারা দেশ ব্যাপী কর্মসূচী শুরু হয়েছে৷ বজরঙ্গ দলে লক্ষ্য, আদর্শ নিষ্ঠ, ও দেশভক্ত বলিদানের জন্য প্রস্তুত সংগঠিত যুব সমাজ তৈরী করা৷ কাশ্মীর ইস্যু উল্লেক করে তিনি বলেন, বিদেশী শক্তির প্রভাবে এদেশের সেনা বাহিনীর উপর পাথর ছুঁড়ছে দেশ দ্রোহিতারা৷ আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই তথাকথিত মানবাধীনকার সংগঠন গুলি হুঙ্কার দেয়৷ এই ধরনের পরিস্থিতি বরদাস্ত করা যায়না৷ বজরঙ্গ দল ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে৷
এইদিকে বজরঙ্গ দলের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক পূর্ণচন্দ্র মন্ডল বলেন, ত্রিপুরার অধিকাংশ জনগণ বিতাড়িত হয়ে পূর্ববাংলা থেকে এখানে এসেছেন৷ এখানেও ধর্মান্তকরনের প্রবণতা মাথাচড়া দিয়ে উঠেছে৷ গ্রাম পাহাড়ে ধর্ম বিচ্যুতির ঘটনা প্রতিদিন লক্ষ্য করা যাচ্ছে৷ আর এটা পরীক্ষিত সত্য হিন্দু ধর্ম থেকে বিচ্যুত হয়ে যুবকরা মূলত রাষ্ট্রদ্রোহিতার পথই বেছে নেয়৷ তিনি জানান, এরাজ্যে বজরঙ্গ দলকে আরও সুসংঘটিত করে তোলা হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top