News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে টি.আর.পি.সি.এল-র সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে হবে: মুখ্যমন্ত্রী
Image

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে টি.আর.পি.সি.এল-র সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ ডিসেম্বর: রাজ্যের জুমিয়া ও বন নির্ভর জনগোষ্ঠীর উন্নত ও টেকসই জীবিকায়নের লক্ষ্যে ত্রিপুরা রাবার প্ল্যান্টেশন কর্পোরেশনের কাজকর্ম আরও গতিশীল ও জনমুখী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহার সভাপতিত্বে রাজ্যের টি.আর.পি.সি.এল.-এর সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, টি.আর.পি.সি.এল, শুধুমাত্র একটি কর্পোরেশন নয়। রাজ্যের জুমিয়া পরিবারগুলির জীবিকা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্থা। যা তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিরাট ভূমিকা পালন করতে পারে। রাজ্যের প্রান্তিক এলাকার জনগণের ও রাজ্যের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাবার চাষের বিরাট ভূমিকা রয়েছে।

বৈঠকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাবার উৎপাদন ও সংগ্রহ প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও গুণগতমান বজায় রাখা প্রয়োজন। রাবার চাষিদের রাবারের চারা সরবরাহের ক্ষেত্রে রাবার বোর্ডকে সতর্ক থাকতে হবে। তাদের উন্নত প্রজাতির রাবার চারা সরবরাহ করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে টি.আর.পি.সি.এল-র সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে হবে। রাবার বাগান সম্প্রসারণের কাজ অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রী আধিকারিকদের পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন সঠিক পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টি.আর.পি.সি.এল. আগামীদিনে রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজকের বৈঠকের শুরুতে সচিত্র প্রতিবেদনের মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তর এবং টি.আর.পি.সি.এল.-এর সচিব কে. শশীকুমার কর্পোরেশনের সার্বিক কাজকর্ম, রাবার উৎপাদন, বিপণন সংক্রান্ত নীতিগত বিষয়, কর্পোরেশনের পরিকাঠামোগত উন্নয়ন, চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়াও বৈঠকে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মুখ্যসচিব জে. কে. সিনহা, টি.আর.পি.সি.এল.-র চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়া, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, অর্থসচিব অপূর্ব রায়, এম. ডি. ভানুমতি জি. সহ কর্পোরেশনের শীর্ষ আধিকারিকগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top