নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত হলেন শ্রীরাম তরুণীকান্ত৷ নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রাজ্যের প্রস্তাবে তাঁকে অনুমোদন দিয়েছে৷ উল্লেখ্য, এস কে রাকেশ রাজ্য ছেড়ে যাওয়ার পর মুখ্য নির্বাচনী আধিকারিক পদটি বেশ কয়েকদিন ধরে খালি পড়ে রয়েছিল৷ ইতিমধ্যে রাজ্য সরকার কয়েকজন আইএস আধিকারিক নামের প্রস্তাব পাঠিয়েছিল নির্বাচন কমিশনে৷ কিন্তু ঐ তালিকায় জি এস জি আয়েঙ্গার নাম থাকায় কমিশন পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল৷ সাথে নতুন করে প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছিল৷ সেই অনুযায়ী রাজ্য সরকার নতুনভাবে প্রস্তাব পাঠায়৷ এরই ভিত্তিতে কমিশন শ্রীরাম তরুণীকান্তকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে অনুমোদন দেয়৷
মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পেলেন শ্রীরাম তরুণীকান্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















