News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেসিডেন্সি সহজ নয়, প্রেসিডেন্ট পদে ১০০দিন কাটিয়ে স্বীকারোক্তি ট্রাম্পের
Image

প্রেসিডেন্সি সহজ নয়, প্রেসিডেন্ট পদে ১০০দিন কাটিয়ে স্বীকারোক্তি ট্রাম্পের

ওয়াশিংটন, ২৮ এপ্রিল (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা, চাট্টিখানি কথা নয়| মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন সম্পন্ন করার পর ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করলেন, ‘প্রেসিডেন্সি সহজ নয়|’ বৃহস্পতিবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ভেবেছিলাম আমার পূর্বের ব্যবসায়ী কার‌্যক্রম থেকে মার্কিন প্রেসিডেন্টের কাজ অনেক সহজ হবে| কিন্তু, তা আসলে আমার ভাবনার বাইরে কঠিন|’ ট্রাম্পের কথায়, ‘আমি আমার অতীত জীবনকে ভালোবাসি| আমি আগেই ভালো ছিলাম| আগেই আমার কাজ কম ছিল| এখন আমার অতীত জীবনের চেয়ে বেশি কাজ করতে হচ্ছে| আমি ভেবেছিলাম প্রেসিডেন্টের কাজ সহজ, আসলে তা অনেক কঠিন|’
উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, এর আগে অবশ্য ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা বলেছিলেন, ট্রাম্প যতটা সহজ ভাবছেন, প্রেসিডেন্সি আসলে এতোটা সহজ নয়| দায়িত্ব গ্রহণের পর ১০০ দিন সম্পূর্ণ হতেই তা অবশ্য উপলব্ধি করলেন ডোনাল্ড ট্রাম্প|
প্রসঙ্গত, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পার করেছেন ট্রাম্প| ২০১৬ সালের নভেম্বর মাসে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাম্প|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top