News Flash

  • Home
  • Uncategorized
  • আইনের সংশোধন প্রয়োজন, অন্যথায় বিশেষ কিছু করা সম্ভব নয়, শপথ নিয়ে জানালেন রাজ্যের নতুন লোকায়ুক্ত
Image

আইনের সংশোধন প্রয়োজন, অন্যথায় বিশেষ কিছু করা সম্ভব নয়, শপথ নিয়ে জানালেন রাজ্যের নতুন লোকায়ুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্যপাল বৃহস্পতিবার রাজভবনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত

ত্রিপুরার রাজ্যপাল বৃহস্পতিবার রাজভবনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি সুবল বৈদ্যকে ত্রিপুরা নতুন লোকায়ুক্ত হিসাবে শপথ বাক্য পাঠ করান৷ ছবি নিজস্ব৷

বিচারপতি সুবল বৈদ্যকে ত্রিপুরা নতুন লোকায়ুক্ত হিসাবে শপথ বাক্য পাঠ করান৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রিসভার অন্যান্য বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন৷ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুবল বৈদ্য এতদিন ত্রিপুরার পুলিশ দায়বদ্ধতা কমিশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করছিলেন৷ তিনি মানবাধিকার বিষয়ে তার গভীর অভিজ্ঞতার জন্যও সুপরিচিত৷ শপথ গ্রহণের পর সাংবাদিকের বিভিন্ন প্রশ্ণের উত্তরে তিনি বলেন, অফিসে গিয়ে তিনি খতিয়ে দেখবেন এতদিন কি কাজ হয়েছে৷ তবে ত্রিপুরার লোকায়ুক্ত আইনের সংশোধন খুব প্রয়োজন৷ আন্যথায় বর্তমান আইনের গন্ডিতে থেকে বিশেষ কিছু করা সম্ভব নয়৷ তিনি আরও বলেন, বিধানসভার বিগত অধিবেশন ত্রিপুরার লোকায়ুক্ত আইনের সংশোধনী এনে একটি বিল পেশ করা হয়েছে৷ বিলটি বিবেচনার জন্য কমিটিতে গেছে৷ আশা করা যায় এর পরেই কিছু করা সম্ভব হবে৷
উল্লেখ করা যেতে পারে এই আইনের খামতি নিয়ে বেশ কয়েকবার বিধানসভায় চর্চা হয়েছে৷ আশা করা যায় বিধানসভার আগামী অধিবেশনে সংশোধনী বিলটি আবার কিছু প্রস্তাব সহ আলোচনার জন্য উঠবে৷ উল্লেখ্য, গত ডিসেম্বরে প্রাক্তন লোকায়ুক্ত গুজরাট উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি পি কে সরকারের মেয়াদ শেষ হয়৷ এরপর থেকে রাজ্যে লোকায়ুক্তের পদটি খালি পড়ে রয়েছিল৷ রাজ্য সরকার নতুন লোকায়ুক্ত নিয়োগের ক্ষেত্রে সক্ষম হচ্ছিল না৷ এরজন্য বিরোধীদের দাবী মেনে বিধানসভার অধ্য রমেন্দ্র চন্দ্র দেবনাথ লোকায়ুক্ত নিযুক্তির জন্য কৃষি মন্ত্রী অঘোর দেববর্মার নেতৃত্বে একটি গঠন করেছিলেন৷ অবশেষে অবসরপ্রাপ্ত বিচারপতি সুবল বৈদ্যকে নতুন লোকায়ুক্ত পদে নিযুক্তি দেয় রাজ্য সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top