News Flash

  • Home
  • Uncategorized
  • বাদীকে পাওনা টাকা মিটিয়ে না দেয়ায় জেলা শাসকের অফিসের আসবাবপত্র ক্রোক করার নির্দেশ কোর্টের
Image

বাদীকে পাওনা টাকা মিটিয়ে না দেয়ায় জেলা শাসকের অফিসের আসবাবপত্র ক্রোক করার নির্দেশ কোর্টের

আগলরতলা, ২৭ এপ্রিল(হিঃসঃ)৷৷ ত্রিপুরা সরকারের বিরুদ্ধে লিচুবাগানে ত্রিপুরার রাজ পরিবারের এক সদস্যের জমি দখল

জমি সংক্রান্ত মামলায় বাদীকে পাওনা গন্ডা মিটিয়ে না দেওয়ায় পশ্চিম জেলা শাসকের অফিসের আসবাবপত্র ক্রোক করতে যান আদালতের কর্মী ও অফিসাররা৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

নেওয়া এবং কেনও ক্ষতিপূরণ না দিয়ে তা আবার হস্তান্তর করার অভিযোগ উঠেছে৷ আদালতের আদেশ অমান্য করে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে না দেওয়ায় আদালতের নির্দেশে পুলিশ বৃহস্পতিবার জেলাশাসক মিলিন্দ রামতেকের চেয়ার টেবিল সহ যাবতীয় সামগ্রী তুলে আনাতে যায়৷ জমির প্রকৃত মালিকের আইনজীবী এডভোকেট রাখালরাজ দত্ত বিষয়টি জানিয়ে বলেন, পশ্চিম ত্রিপুরা জেলা জেলা শাসকের তত্তাবধানে ১৯৮৩ সালে লেচুবাগানে সেনাবাহিনী প্রধান কার্যালয় নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল৷ জমিটি ছিল মহারাজ কুমার সহদেব বিক্রম কিশোর মাণিক্য বাদাহূর দেববর্মার৷ মহারাজ বিক্রম  কিশোর মাণিক্য বাহাদুরের ৪ কানি জমির মূল্য নির্ধারণ করা হয়৷ হাইকোর্টের দুইবার উত্থাপিত মামলা এবং সুপ্রিমকোর্টে ১ বার মালাটি উঠে৷ আদালত জমি বাবদ অর্থ রাজ্য সরকারকে মিটিয়ে দেবার নির্দেশ দেয়৷ কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বলছে এই টাকা রাজ্যের কাছে পাঠানো হয়েছে৷ কিন্তু জেলা প্রশাসন ক্ষতিপূরণ প্রদান না করায় সমস্যাটি সমালোচনামূলক হয়ে উঠেছে৷ যদিও আদালতে ভূমি মূল্য দেখতে সময়ের পরিবর্তনের সঙ্গে ক্ষতিপূরণের অথের পরিমাণও সময় সময় বাড়ানো হয়েছিল৷ তিনি বলেন, জমি মূল্য প্রায় ২ কোটিে টাকা কম হবেনা৷ তবে আদালত ৬ লাখ টাকা ক্ষতিপূডণ দেওয়ার নির্দেশ দেয়৷ রাজ্য সরকার এই ৬ লাখ টাকাও ক্ষতিপূরণ দেওয়ার জন্য অসমর্থ হয়৷ এর পরেই নির্দিষ্ট সময় সীমা দিয়ে আর্থ পরিশোধ না করলে জেলাশাসকের চেয়ার টেবিল সহ যাবতীয় সামগ্রী তুলে আনার নির্দেস দেয় আদালত৷ যদিও পুলিশ সহ আইনজীবী আজ জেলাশাসক কার্যালয়ে গিয়ে হাজির হলে সদর মহকুমা শাসক আগামী শনিবার সকাল সারে ১১টার মধ্যে আর্থ মিটিয়ে দেবার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top