News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকে খোলা কুয়োতে পড়ে গেল নাবালিকা, চলছে উদ্ধার কার্য
Image

কর্নাটকে খোলা কুয়োতে পড়ে গেল নাবালিকা, চলছে উদ্ধার কার্য

বেলাগাভি (কর্নাটক), ২৩ এপ্রিল (হি.স.) : এখনও উদ্ধার করা যায় নি কর্নাটকে খোলা কুয়োতে পড়ে যাওয়া নাবালিকারে । শনিবার র্নাটকের বেলাগাভি জেলার আথানি তালুকের ঝুনজারাওয়াদি গ্রামে পা পিছলে ওই কুয়োয় পড়ে যায় কাবেরী নামের ৬ বছরের নাবালিকা । ঘটনা স্থলে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা নাবালিকাকে উদ্ধারে চেষ্টা করে চলেছেন । জানা গেছে কুয়োর ৩০ ফুট গভীরে আটকে রয়েছে সে। তবে রবিবার এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয় নি।
জানা গেছে, কুয়োটিতে জল নেই। গতকাল সন্ধেতে কুয়োয় পড়ে যায় ৬ বছরের ওই নাবালিকা। কুয়োতে পড়ার ঘটনাটি জানাজানি হতেই নাবালিকার জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়। তাকে উদ্ধারের জন্য সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। রাতেই পুনের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে এখনও পর্যন্ত আটকে পড়া নাবালিকা সম্পর্কে কোনও তথ্য নেই। তবে তার কান্নার আওয়াজ উপর থেকে শোনা গেছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top