News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বাম হটানোর পরিকল্পনা সফল করতে মমতার কাছে আর্জি আশীষ-সুদীপদের
Image

ত্রিপুরায় বাম হটানোর পরিকল্পনা সফল করতে মমতার কাছে আর্জি আশীষ-সুদীপদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ শক্তিশালী শাসক দল এবং বিজেপি’র ক্রমশ উত্থানে দূর্বল হয়ে পড়ছে তৃণমূল৷ তাই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে বামেদের হটানোর রসদ খঁুজতে তৃণমূলনেত্রীর দ্বারস্থ হয়েছে আশিষ-সুদীপরা৷ আবেদন জানিয়েছেন, বাম বিরোধী শক্তিকে সংহত করে বামেদের হটানোর দিশা দেখানোর জন্য৷ শুক্রবার কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হয়েছে৷ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বৈঠকে তৃণমূলের রাজ্য নেতৃত্বরা দলনেত্রীর কাছে বামফ্রন্টকে উৎখাতের দিশা দেখানোর আর্জি জানিয়েছেন৷ জানা গেছে, প্রদেশ তৃণমূল সভাপতি তথা বিধায়ক আশীষ কুমার সাহা, প্রদেশ তৃণমূল পরিষদীয় দলনেতা দীবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক প্রণজিৎ সিংহ রায় এবং দীপক মজুমদার ঐ বৈঠকে উপস্থিত ছিলেন৷
রাজ্য নেতৃত্বরা দলনেত্রী মমতা ব্যাণার্জিকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন৷ পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বেহাল অবস্থা, কর্মচারী বঞ্চনা, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে নেত্রী অবগত করেছেন প্রদেশ নেতৃত্বরা৷ এদিনের বৈঠকে প্রদেশ তৃণমূল নেতৃবৃন্দ উল্লেখযোগ্যভাবে যে বিষয়টি তুলে ধরেছেন, তা হল বাম বিরোধী শক্তিকে সংহত করে তবেই বামেদের হটানো সম্ভব৷ এই পরিকল্পনা অনুসারেই বামেদের হটানোর উদ্যোগ নিতে দলনেত্রীর কাছে আবেদন জানিয়েছেন আশীষ-সুদীপরা৷ জানা গেছে, তৃণমূল নেত্রী মমতা ব্যাণার্জি আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দখলের ডাক দিয়েছেন৷ সেই মোতাবেক নির্বাচনী রণকৌশল নির্ধারণে আগামীকাল তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ মুকুল রায় এবং দলের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত বক্সির সাথে রাজ্যের তৃণমূল নেতৃত্বরা বৈঠক করবেন৷ বৈঠকে বাম বিরোধী শক্তিকে সংহত করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top