News Flash

  • Home
  • Uncategorized
  • মনুবাজার ও সোনামুড়ায় দুই কিশোরী ধর্ষিতা, গ্রেপ্তার এক
Image

মনুবাজার ও সোনামুড়ায় দুই কিশোরী ধর্ষিতা, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ পৃথক স্থানে দুই কিশোরী ধর্ষিতা হয়েছে৷ একটি ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও অন্য ঘটনায় অভিযুক্ত পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ ঘটনাগুলি ঘটেছে মনুবাজারে এবং সোনামুড়ায়৷
সংবাদে প্রকাশ, মনুবাজার থানার অধীন পোয়াংবাড়ি এলাকার বাসিন্দা অমিত ত্রিপুরা (১৮) এর বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের মামলা দায়ের করেছে৷ সেই মোতাবেক মনুবাজার থানার পুলিশ অমিত ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে৷ জানা গিয়েছে, মোবাইলের মাধ্যমে অমিত ও ঐ কিশোরীর মধ্যে পরিচয় হয়৷ দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে৷ সম্প্রতি দুইজনের দেখা হয় একটি বিয়ের অনুষ্ঠানে৷ তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়৷ ঐ বিয়ের অনুষ্ঠানের পর বেশ কয়েকবার ঐ কিশোরীর সাথে অমিতের দেখা সাক্ষাৎ হয়৷ কয়েকবার তারা শারীরিক সম্পর্কও গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে৷ কয়েকদিন ধরে অমিত ঐ কিশোরীকে আর আগের মতো ভালোবাসেনা৷ এই ব্যাপারে কিশোরী অমিতের কাছে কারণ জানতে চাইলে অমিত জানায় তাকে বিয়ে করতে পারবে না৷ বিষয়টি ঐ কিশোরী তার পরিবারের লোকজনকে জানায়৷ পরে কিশোরীর পরিবার অমিতের অভিভাবকদের সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করে৷ কিন্তু, কোন সদুত্তর না পেয়ে অমিতের বিরুদ্ধে কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন৷ মনুবাজার থানায় অমিতের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়৷ মামলা হয় ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ও ৫১৭ ধারা মোতাবেক৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত অমিত ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে৷
এদিকে, সোনামাড়য় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্ত যুবকের নাম সুরজ মিয়া৷ জানা গিয়েছে, এলাকারই এক কিশোরী গরু চড়ানোর জন্য পাশের নির্জন মাঠে যায়৷ সেখানে গেলে সুরজ মিয়া নাকি ঐ কিশোরীকে মুখে চাপা দিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ করে৷ শুধু তাই নয়, ঐ কিশোরীকে মুখ খুলতে বারণ করেছে, যদি কাউকে কিছু বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছিল সুরজ মিয়া৷ পরে কিশোরী বাড়িতে গিয়ে নির্ভয়ে তার অভিভাবকদের গোটা বিষয়টি জানায়৷ তারপর পরিবারের লোকজন শুক্রবার সোনামুড়া থানায় একটি লিখিত এফআইআর করেন৷ পুলিশ ঐ এফআইআর মূলে একটি মামলা নিয়েছে৷ মামলার নম্বর ২৫/১৭৷ পুলিশ ধর্ষণের মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তার বাড়ি সহ অন্যান্য স্থানে তল্লাসী চালিয়েছে৷ কিন্তু, ঘটনার পর থেকেই অভিযুক্ত সুরজ মিয়া পালিয়ে আত্মগোপন করে রয়েছে বলে পুলিশের বক্তব্য৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ অবিলম্বে সুরজ মিয়াকে গ্রেপ্তার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে পুলিশের কাছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top