News Flash

  • Home
  • Uncategorized
  • ইস্যু নেই তাই ইভিএম নিয়ে মাঠ গরম করছে সিপিআইএম ঃ সুবল
Image

ইস্যু নেই তাই ইভিএম নিয়ে মাঠ গরম করছে সিপিআইএম ঃ সুবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ কোন ইস্যু না পেয়ে সিপিএম ইভিএম নিয়ে বিজেপির বিরুদ্ধে মাঠ গরম করতে নেমেছে, কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে তাঁর যুক্তি ২০১৩ বিধানসভা নির্বাচনে সিপিএমের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ আনা হয়েছিল৷ তখন তারা বিষয়টি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল৷ সিপিএমেব বক্তব্য ছিল ইভিএমে কারচুপি নিয়ে যে অভিযোগ উঠছে তা পাগলের প্রলাপ৷ কিন্তু, এখন তারাই ইভিএম নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যকে বিকৃত করার চেষ্টা করছে৷ সুবলবাবুর অভিযোগ, বিগত বিধানসভা নির্বাচনগুলিতে মুখ্য নির্বাচন আধিকারীক জি এস জি আয়েঙ্গার ও আশুতোষ জিন্দালকে ব্যবহার করেছে সিপিএম৷ অথচ, আজ তাঁরাই বিজেপির বিরুদ্ধে নির্বাচনকে প্রহশনে পরিণত করার চেষ্টার অভিযোগ আনছে৷ সুবলবাবুর কটাক্ষ সিপিএম কোন ইস্যু খঁুজে পাচ্ছে না৷ তাই বিজেপির বিরুদ্ধে ইভিএম নিয়ে বিকৃত তথ্য উপস্থাপন করে মাঠ গরম করতে চাইছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top