News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া অটো উদ্ধার উদয়পুরে, চোরকে গণধোলাই
Image

চুরি যাওয়া অটো উদ্ধার উদয়পুরে, চোরকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ এপ্রিল৷৷ অটো চুরি করে নিয়ে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণধোলাই খেল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরে রবিবার দুপুরে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ সংবাদে প্রকাশ, উদয়পুর শহরের কয়লার মাঠ এলাকা থেকে টিআর-০৩-এ-৩৪৩৮ নম্বরের একটি অটো চুরি করে নিয়ে যায় শহরের লোকনাথ আশ্রম রোডের সুকান্ত দেবনাথ৷ সুকান্ত অটোটি চুরি করে নিয়ে গিয়ে নম্বর প্লেট পাল্টে নতুন নম্বর লাগিয়ে দেয়ে৷
এদিকে অটোর সন্ধানে শহরের বিভিন্ন মোটর স্ট্যান্ডে তল্লাসী চালাতে থাকেন অটোর মালিক রুবেল দেব ও তাঁর বাবা চন্দন দেব৷ শহরের মধ্যে আচমকা দেখতে পান তাদের অটোটি৷ সঙ্গে সঙ্গেই অটোটি আটক করতে চাইলে চালক তথা চোর সুকান্ত অটো নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত অন্যান্য অটো চালকরা সুকান্তকে আটক করে৷ তাকে গণধোলাই দেওয়া হয়৷ পরে খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুকান্তকে গ্রেপ্তার করেছে৷ আগামীকাল আদালতে তুলা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top