News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় স্ত্রীকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখল স্বামী
Image

তেলিয়ামুড়ায় স্ত্রীকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখল স্বামী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ এপ্রিল৷৷ তেলিয়ামুড়ায় স্বামীর পাশবিকতার শিকার এক গৃহবধূ তথা তিন সন্তানের জননী সীমা দাস৷ স্ত্রীকে মেরে নিজ ঘরেই শাড়ি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে৷ এই ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে৷ স্বামী সিআরপিএফ জওয়ান অখিল দাস (৩৬)৷ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকার অখিল দাস প্রায় ১০ বছর আগে একই এলাকার সীমা দাস নামে এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়৷ এরই মধ্যে তাদের তিনটি সন্তানও জন্ম গ্রহণ করে৷ চাকুরী সূত্রে অখিল সিআরপিএফ জওয়ান হওয়ায় ছত্তিশগড়েই থাকতো৷ শুধু মাত্র ছুটিতেই যে আসত৷ যখনই ছুটিতে আসত তখনই বিভিন্ন ভাবে স্ত্রীকে অত্যাচার করত বলে জানায় মৃতার বাপের বাড়ির লোকজন৷ গতকাল ফের ছুটিতে আসে৷ রাতের বেলায় বাড়ীতে ঝগড়াও হয় বলে জানায় মৃতার পিতা৷ তবে বিয়ের পর থেকেই যে তেলিয়ামুড়ার আনন্দমার্গ গার্লস সুকলের পাশে ভাড়া বাড়ীতে থাকত৷ সেখানেই সকাল বেলা স্ত্রী ঘরে ঝুলে থাকলেও সে কাউকে খবর দেয়নি৷ বাড়ীর মালিক থানায় খবর দিলে তেলিয়ামুড়ার থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে৷ মৃতদেহ ঘটনা স্থল থেকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ময়না তদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হয়৷ অপরদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top