News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির ৩৭তম প্রতিষ্ঠা দিবল পালিত
Image

বিজেপির ৩৭তম প্রতিষ্ঠা দিবল পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৬ এপ্রিল৷৷ সারা দেশের সঙ্গে ত্রিপুরাতও ভারতীয় জনতা পার্টি তাদের ৩৭তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে৷ সারা রাজ্যের বিভিন্ন স্তরের পার্টি অফিস গুলিতে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পার্টির পতাকা উত্তোলন করা হয়৷ একেই সঙ্গে ভারতমাতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়৷ পার্টির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় পার্টি অফিস গুলিতে কর্মীরা সামিল হওয়া শুরু করেন৷ পতাকা উত্তোলনের পর বিজেপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট বিশ্লেষণ করে শ্যামা প্রসাদ মুখার্জী এবং ডাঃ দিনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারা এবং দর্শন নিয়ে আলোচনা হয়৷ সাম্প্রতিক কালে ত্রিপুরাতে বিজেপির শক্তি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং বিগত কয়েকটি উপনির্বাচনে বিজেপি রাজ্য প্রধান দল হিসাবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে৷ ফলে রাজ্যব্যাপী আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকায় লোকসমাগম লক্ষ্য করা গেছে৷
এদিকে, ভারতীয় জনতা পার্টি ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দেসের সাথে ২৯ কৃষ্ণপুর মন্ডল কমিটির উদ্যোগে বিজেপির এক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায়৷ এদিনের সভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যে কমিটি সহ সভাপতি সুবল ভৌমিক৷ ছাড়াও জেলা কমিটির সম্পাদক বিকাশ দেববর্মা সহ মন্ডল নির্মল সরকার সহ যুব মৌচ্চার সভাপতি ইন্দ্রজিত সাহা৷ এদিন সকাল দশটা নাগাত বিজেপি দলীয় পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠতা কারীদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়৷ এদিকে সভাতে সহ সভাপতি সুবল ভৌমিক বক্তব্যে বলতে গিয়ে বলেন, বিজেপি লক্ষ্য একটাই ২০১৮ সালের নির্বাচনে সিপিএমকে যেন তেন প্রকারে হটাতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top