News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধ হল ক্যাবল, সেটটপ বক্স ছাড়া মিলবে না পরিষেবা
Image

বন্ধ হল ক্যাবল, সেটটপ বক্স ছাড়া মিলবে না পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ বোকা বাক্সটি বোবা হয়ে গেল৷ ঘড়িতে সময় রাত বারোটা বেজে এক সেকেন্ড হতেই টিভির পর্দায় ভেসে উঠল ‘নো সিগন্যাল’৷ পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ মার্চের পর থেকে সেটটপ বক্স ছাড়া ক্যাবল টিভি দেখা যাবে না৷ সেটাই হল শুক্রবার মধ্যরাতে৷ ঠিক বারোটা বেজে এক সেকেন্ড হতেই সারা দেশের সাথে ত্রিপুরাতেও ক্যাবল টিভি ডিজিটালাইজেশনের অধীন সেটটপ বক্স যাদের বাড়িতে নেই তারা আর ক্যাবল টিভি দেখতে পারবে না৷
এনালক থেকে ডিজিটালে রূপান্তরের এই নয়া পন্থা রাজ্যের অনেকের বাড়িতেই বিনোদনে সমস্যা তৈরী করেছে৷ কারণ, পর্যাপ্ত সেটটপ বক্সের মজুত গড়ে তুলতে পারেনি ক্যাবল অপারেটররা৷ এরই পাশাপাশি অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে সেটটপ বক্স৷ ফলে, অনেকেই কিনতে চাইছেন না৷ এই সংক্রান্ত অভিযোগ সদর মহকুমা শাসকের কাছে জমা পড়েছে৷ পশ্চিম জেলার জেলা শাসক সৃষ্টি ক্যাবল নেটওয়ার্ককে শোকজ নোটিশ জারি করেছে৷ ফলে, সেটটপ বক্সের গ্যাঁড়াকলে রাজ্যবাসীর এক বৃহদাংশের বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশানের চ্যানেলগুলি দেখা সম্ভব হচ্ছে না৷
এর আগে ৩১ ডিসেম্বর সেটটপ বক্সের জন্য চূড়ান্ত সময়সীমা দেওয়ার হয়েছিল৷ তখন তা তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল৷ এই বিষয়ে নতুন কোন নির্দেশিকা এখন এসেছে কিনা সেই বিষয়ে পশ্চিম জেলার জেলা শাসক এবং আবগারি দপ্তরের কমিশনার জানিয়েছেন সময়সীমা বাড়ানোর কোন নির্দেশ এখনও পর্যন্ত নেই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top