News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকদের মনোবল চাঙ্গা করতে বিজন ধরেরও টনিক সরকার পাশে আছে
Image

চাকুরীচ্যুত শিক্ষকদের মনোবল চাঙ্গা করতে বিজন ধরেরও টনিক সরকার পাশে আছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ চাকুরীচ্যুত শিক্ষকদের পরিণতি কি হবে সে বিষয়ে ঝেড়ে কাঁশেননি সিপিএম রাজ্য

শুক্রবার বিবেকানন্দ ময়দানে সিপিএমের জনসভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

সম্পাদক বিজন ধর৷ এই লড়াই আইনীভাবেই লড়তে হবে বলে তিনি সকলকে আশ্বাস দেন৷ তাতে, পরিণতি কি হতে পারে স্পষ্ট করে বলতে পারলেন না বিজনবাবু৷ শুক্রবার আগরতলায় বিবেকানন্দ ময়দানে ৫ দফা দাবিতে সিপিএম পশ্চিম জেলা কমিটির সমাবেশে তিনি এইভাবে নানা কায়দায় চাকুরীচ্যুত শিক্ষকদের মধ্যে আশার আলো জিইয়ে রাখার চেষ্টা করেছেন৷ পাশাপাশি প্রকাশ্যে আদালতের রায় অমানবিক বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন৷
এদিন, জনসভায় বিজনবাবু বলেন, শিক্ষকদের চাকুরী বাতিলের আদালতের সিদ্ধান্ত সম্পূর্ণ অমানবিক৷ তবে, এই রায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না৷ কিন্তু, এটা ঠিক এই রায়ে শুধু ১০৩২৩ জন ক্ষতিগ্রস্ত হলেন এমনটা নয়৷ তাঁদের সঙ্গে পরিবারের লোকরাও প্রত্যক্ষভাবে যুক্ত৷ তিনি মনে করেন, রাজ্যের বৃহত্তর অংশের জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই রায়ে প্রভাবে পড়বেন৷ কারণ ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হলে তারা হলে রোজগারহীন হয়ে পড়বেন৷ এর প্রভাব রাজ্যের বাজারেও পড়বে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, চাকুরী বাতিল হওয়ায় সমাজে নেতিবাচক প্রভাব পড়বে৷ রাজ্যব্যাপী আর্থিক লেনদেনে সমস্যা হয়ে যাবে৷ ফলে, শিক্ষকদের পাশাপাশি অন্যান্যদের উপরও প্রভাব অবশ্যম্ভাবি৷ এদিন তিনি দাবি করেন, এই রায়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অরাজকতার সৃষ্টি হতে চলেছে৷ সমস্যা আরও তীব্র আকার ধারণ করবে৷ তাঁর আরও দাবি, এই শিক্ষকদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা ছিল৷
বিজনবাবু এদিন ক্ষোভের সুরে বলেন, যারা মামলা করেছেন তারা চাকুরী দিতে পারেন না৷ কেন্দ্রীয় দপ্তরে চল্লিশ লক্ষ শূন্যপদ রয়েছে৷ অথচ তা পূরণে কোন ভূমিকা নেওয়া হচ্ছে না৷ কটাক্ষের সূরে তিনি বলেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস আনন্দে বাজি পুড়াচ্ছে৷ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করছে৷ তিনি বলেন, আদালতের এই রায় নিয়ে বিরোধী দলগুলি যে রাজনীতি শুরু করেছে তা মোটেও কাম্য নয়৷ বিরোধীরা মিছিল করে উত্তেজনার সৃষ্টি করছে৷ চাকুরীচ্যুতদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে৷ আবার, কেউ আত্মহত্যা করলে এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী থাকবে বলে তারা হুমকি দিচ্ছে৷ বিরোধীদের এই আচরণ দুর্ভাগ্যজনক বলে বিজনবাবু মন্তব্য করেন৷ পাশাপাশি সচেতন থাকতে তিনি পরামর্শ দিয়েছেন সকলকে৷
এদিন তিনি চাকুরীচ্যুতদের আশ্বস্ত করে বলেন, রাজ্য সরকার ১০৩২৩ জন শিক্ষকের পাশে রয়েছে৷ তাদের জন্য সব ধরনের চেষ্টা করবে৷ এই লড়াই আইনীভাবেই লড়তে হবে৷ তাই রাজ্য সরকারের উপর আস্থা রাখতে হবে৷ ফলে, তাদের সুকলে যাওয়া বন্ধ করলে চলবে না৷
এদিকে, বিজেপি পরিচালিত কেন্দ্রের গৃহিত নীতির বিরুদ্ধে এবং রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ ও কেন্দ্রীয় দপ্তরগুলির সমস্ত শূন্যপদ পূরণ সহ পাঁচদফা দাবীতে আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ পাশাপাশি বামফ্রন্টকে হঠানো হলে ত্রিপুরায় সন্ত্রাসাবাদীদের দৌরাত্ম্য আবারও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷ তিনি বলেন, রাজ্যে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ কিন্তু, এখন নানাভাবে আবার অস্থির পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে৷ উগ্রবাদীরা নানাভাবে তাদের ক্ষমতাবৃদ্ধির চেষ্টা করছে৷ আর তাদের মদত দিচ্ছে অনেক দল, নাম না করে বিরোধীদের কটাক্ষ করেছেন বিজন ধর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top