News Flash

  • Home
  • Uncategorized
  • এন সি দেববর্মা’র বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ, আইপিএফটি’তে ফাঁটল
Image

এন সি দেববর্মা’র বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ, আইপিএফটি’তে ফাঁটল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ ফাঁটল দেখা দিয়েছে রাজ্যের উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটিতে৷ দলের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন দলের কাছ থেকে টাকা নেওয়ার গুরুতর অভিযোগ এনেছেন সহ সভাপতি বুধু দেববর্মা৷ এই অভিযোগে এন সি দেববর্মাকে আইপিএফটির সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বুধুবাবু জানিয়েছেন৷ অন্যদিকে, আইপিএফটি সভাপতি তাঁর বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছেন আজকে যারা সাংবাদিক সম্মেলন করেছেন তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন৷ দলীয় সংবিধান বিরোধী কাজের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী ২৫ মার্চ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷
এদিন সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সহ-সভাপতি দলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, বিভিন্ন দলের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন৷ বিজেপির কাছ থেকে দুই লক্ষ টাকা নেওয়ার প্রমাণ বুধুবাবু তুলে ধরেছেন৷ পাশাপাশি তাঁর অভিযোগ আইপিএপটি সভাপতি গণতান্ত্রিক পদ্ধতিতে চালাচ্ছেন না৷ একনায়কতন্ত্র কায়েম করার লক্ষ্যে তিনি দলে তাঁর প্রভাব বিস্তার করেছেন৷ বুধুবাবুর বক্তব্য এন সি দেববর্মা দলের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কার্যকরী কমিটির মতামতকে তোয়াক্কা না করে যখন যা ইচ্ছা তাই করে চলেছেন৷ খেয়াল খুশী মতো প্রার্থী নির্বাচন করে তিনি স্বৈরাচারিতার প্রমাণ দিচ্ছেন৷ বুধুবাবুর দাবি, তিপ্রাল্যান্ডের দাবী থেকেও তিনি সরে আসছেন বলে মনে হচ্ছে৷
এদিন, বুধু দেববর্মা অভিযোগ এনে বলেন, লোকসভা নির্বাচনের সময় দলীয় সভাপতির পদকে অপব্যবহার করে নাগাল্যান্ড ও মণিপুর থেকে লক্ষ লক্ষ টাকা এনে গায়েব করেছেন৷ শুধু তাই নয়, সিমনা-তমাকারি এডিসির উপনির্বাচনে দলের কোন সদস্যকে না জানিয়ে বিজেপি থেকে দুই লক্ষ টাকা এনে এন সি বাবু আত্মসাৎ করেছেন৷ তাছাড়া, ২০১৬ সালের এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে তৃণমূলের কাছ থেকেও ৫০ হাজার টাকা এনে তিনি হাপিজ করেছেন৷ যতদূর শোনা গিয়েছে সিমনা-তমাকারি এডিসি উপ নির্বাচনে তৃণমূলের কাছ থেকেও এক লক্ষ টাকা এন সি বাবু নিয়েছেন৷ তাই এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে তাঁকে সভাপতির পদে বহাল রাখা যায়না৷ তাই তাঁকে সভাপতি পদ থেকে অপসারণ করা হচ্ছে৷ কিন্তু, এন সি দেববর্মা তাঁর বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অসত্য এবং চক্রান্তের প্রতিফল বলে দাবি করেছেন৷ তিনি জানান, এদিনের এই সাংবাদিক সম্মেলনে তাঁর বিরুদ্ধে যেভাবে অভিযোগ আনা হয়েছে তাতে নেতৃবন্দ শৃঙ্খলা ভঙ্গ করেছেন৷ তাদের এই কাজকে দলীয় সংবিধান বিরোধী বলেও এন সি বাবু মন্তব্য করেছেন৷ এরই পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কারোর ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে৷ এজন্য আগামী ২৫ মার্চ দলের কেন্দ্রীয় কমিটির আহ্বান করা হয়েছে৷ ঐদিন বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
তবে, এদিনের ঘটনার প্রেক্ষিতে আইপিএফটিতে যে ফাঁটল দেখা দিয়েছে তাতে উপজাতি ভিত্তিক এই রাজনৈতিক দলটির শক্তি কমবে বলে ধারণা করা হচ্ছে৷ এরই সাথে তিপ্রাল্যান্ডের দাবীও মুখ থুবরে পড়বে বলেই ধারণা করা হচ্ছে৷ ফলে, রাজ্যভাগের যে চক্রান্ত শুরু হয়েছে তাতে লাগাম পড়বে বলেই অনুমান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top