আগ্রা, ১৮ মার্চ (হি.স.): সাতসকালেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর প্রদেশের তাজ-নগরী আগ্রা| শনিবার একটি বিস্ফোরণ ঘটে আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে আবর্জনা ডাম্পিং ট্র্যাক্টরে| আর দ্বিতীয়টি রেল স্টেশনের নিকটবর্তী একটি বাড়ির ছাদে| জোড়া বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই| বিস্ফোরণের অব্যবহিত পরেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পেঁ ছয়| পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল না|
শনিবার ভোর তখন ৫টা হবে, আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে রসুলপুরা এলাকায় পেশায় প্লাম্বার অশোকের বাড়ির ছাদে বিস্ফোরণ হয়| প্রথম বিস্ফোরণের প্রায় ৪৫ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণ হয় আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে আবর্জনা ডাম্পিং ট্র্যাক্টরে| ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মহেশ কুমার মিশ্র জানিয়েছেন, জোড়া বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
জোড়া বিস্ফোরণের পিছনে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাত নেই বলেই এখনও পর্যন্ত মনে করছে পুলিশ| সম্প্রতি তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন করা হয় আইসিস-এর তরফে| এরপর থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছিল শহরজুড়ে| তা সত্ত্বেও জোড়া বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে|
জোড়া বিস্ফোরণে কাঁপল তাজ-নগরী আগ্রা, প্রবল আতঙ্ক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















