News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল কংগ্রেস এবং বিজেপি’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, হোলির সন্ধ্যায় উত্তেজনা
Image

তৃণমূল কংগ্রেস এবং বিজেপি’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, হোলির সন্ধ্যায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ রঙ খেলার দিনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত

সোমবার সন্ধ্যায় আগরতলায় পোস্ট অফিস চৌমুহনীতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি’র মধ্যে সংঘর্ষ৷ নিজস্ব ছবি৷

রাজধানী আগরতলা৷ দুই দলের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ আহত হয়েছেন ৮ জন৷ বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক মাথায় গুরুতর আঘাত পেয়েছেন৷ পুলিশের গাড়ি সহ তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিকে আনতে ১৪৪ ধারা জারি করা হলেও পুলিশের লাঠিচার্জ করতে হয়েছে৷ সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের মারে আক্রান্ত হয়েছেন দুই সাংবাদিক৷ সব মিলিয়ে হোলির দিনে সন্ধ্যায় রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী চত্বর উত্তপ্ত ছিল৷ সংঘর্ষের ঘটনায় রাজধানী জুড়ে আতঙ্ক দেখা দেয়৷

সোমবার রঙ খেলার সময় রাকেশ দেববর্মা এবং বিজেপি মন্ডল সম্পাদক জয়ন্ত ঘোষের উপর মারধরের অভিযোগ উঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের ছেলে সন্দীপ রায় বর্মণের উপর৷ এই ঘটনায় একদল বিজেপি কর্মী সমীর বর্মণের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷ বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে আরেকদল পশ্চিম আগরতলায় থানায় ডেপুটেশন দেয় এবং মামলা করে৷ বিজেপি’র দাবি, সন্দীপ রায় বর্মনকে গ্রেপ্তার করতে হবে৷ এরই কিছুক্ষনের মধ্যে তৃণমূল কংগ্রেস মিছিল করে পশ্চিম থানার দিকে আসতে দেখে পুলিশ থানার সামনে উপস্থিত বিজেপি কর্মীদের ব্যারিকেড দিয়ে রাখে৷

[vsw id=”Y6WboVujt00″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এরপরই শুরু হয়ে যায় দুই দলের মধ্যে সংঘর্ষ৷ দুই দলই একে অপরকে লক্ষ্য করে ইট, পাটকেল ছুড়তে শুরু করে৷ এই ঘটনায় বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক মাথায় আগাত পান৷ এক সময় পরিস্থিতি ভিষণ উত্তপ্ত হয়ে উঠলে ১৪৪ ধারা জারি করা হয়৷ এরই মধ্যে ঘটনাস্থলে এসে হাজির হন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক আশীষ কুমার সাহা সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ৷ তাঁরা পরিস্থিতি স্বাভাবিকে আনার জন্য দলীয় কর্মীদের নানাভাবে আবেদন জানান৷ কিন্তু কোনভাবেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছিল না৷ দুই দলের কর্মীরাই বাঁশ দিয়ে একে অপরের উপর আক্রমন চালায়৷ ঘটনা বেগতিক দেখে পুলিশ তৃণমূলের কর্মীদের হরিগঙ্গা বসাক রোড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু, তখন আবার দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়৷ তখন পুলিশ লাঠিচার্জ শুরু করে৷ তৃণমূল ও বিজেপি’র কর্মীদের লাঠি দিয়ে পেটানোর সময় ঘটনাস্থলে কর্তব্যরত দুই সাংবাদিক নিতাই দেবনাথ এবং স্বপন কান্তি দেবনাথকেও আক্রান্ত করে৷ ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সাংবাদিক এগিয়ে আসতেই আক্রমনকারী পুলিশ সেখান কর্মীরা থেকে পালিয়ে যান৷ আহত দুই সাংবাদিককে সহকর্মীরা উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে৷

এদিন, লাঠিচার্জ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়৷ জানা গেছে, এদিনের ঘটনায় সাংবাদিক ও পুলিশ কর্মী সহ ৭ জন আহত হয়েছেন৷ এদিকে, সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় অন্যান্য সাংবাদিকরা পশ্চিম আগরতলায় থানার সামনে ধর্না প্রদর্শন করেছেন৷ পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি ঘটনার তদন্তক্রমে দোষীকে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top