নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ভালোবাসার সম্পর্কের মেয়াদ মাত্র দুই দিন৷ এরই মধ্যে প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় নির্জন এলাকায়৷ সেখানে প্রেমিক প্রেমিকার যৌন চাহিদা পূরণ৷ তারপরই প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানার দ্বারস্থ হল প্রেমিকা৷ প্রেমিকার অভিযোগ মূলে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে দেয়৷ বর্তমানে অভিযুক্ত যুবক জেল হাজতে রয়েছে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে কুমারঘাট থানার অধীন মারাক পাড়ায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দুই দিন আগে সোস্যাল মিডিয়ার মাধ্যমে ঐ যুবক যুবতীর পরিচয় হয়৷ মোবাইলে কথাবার্তার মধ্য দিয়ে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে৷ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার অভিযোগ, বৃহস্পতিবার বিকালে প্রেমিক পুলক দেবনাথ ঐ প্রেমিকাকে ফোন করে তার সাথে মুখোমুখী হতে বলে৷ সেই মোতাবেক উপজাতি অংশের ঐ যুবতী মারাকপাড়ায় একটি নির্জন স্থানে যায়৷ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল প্রেমিক পুলক দেবনাথ৷ সেখানে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তার পর পুলক দেবনাথ নাকি ঐ যুবতীকে ধর্ষণ করে৷ ঘটনাস্থল থেকে দুজনেই যার যার বাড়িতে চলে যায়৷ তারপরই ঐ যুবতী কুমারঘাট থানায় একটি এফআইআর করেন৷ এফআইআরে ঐ যুবতী পুলক দেবনাথের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাকে নাকি ধর্ষণ করা হয়েছে৷
এরপরই পুলিশ তৎপর হয়৷ পুলক দেবনাথকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে৷ আদালত পুলক দেবনাথকে পাঁচ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়৷ সেই সাথে পুলিশকে বলা হয়েছে প্রয়োজনে জেলে গিয়ে পুলককে জিজ্ঞাসাবাদ করতে৷ এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা মারাক পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ লোকমুখে শোনা যাচ্ছে পুলক ও ঐ যুবতীর মধ্যে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক হয়৷ হয়তোবা ঐ যুবতীর কোন পরিচিত লোক এই ঘটনা দেখে ফেলেন তাই নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে পুলকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে৷
2017-03-11

