News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি নেতার দোকান, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Image

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি নেতার দোকান, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আগরতলা, ৭ অক্টোবর: সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির এক সক্রিয় সদস্য। অভিযোগ, সোনামুড়া গোমতী নদীর পাশে বাঁশবাজার এলাকায় রাতের অন্ধকারে কোনও ধরনের উচ্ছেদ নোটিশ না দিয়েই বুলডোজার দিয়ে তাঁর প্রায় দেড়শ বছরের পুরনো দোকান ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভুক্তভোগী বিজেপি সদস্যের দাবি, বাঁশবাজার এলাকায় গোমতী নদীর পাড় সংলগ্ন সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে তাঁর দোকানটি রয়েছে। তাঁর দাবি, দোকানটি প্রায় ১৫০ বছরের পুরনো। কিন্তু দোকান উচ্ছেদের আগে সোনামুড়া নগর পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে কোনও নোটিশ দেওয়া হয়নি। অভিযোগ, রাতের বেলায় আচমকাই বুলডোজার নিয়ে এসে দোকানটি ভেঙে দেওয়া হয়।

শুধু তাই নয়, ওই বিজেপি সদস্যের আরও অভিযোগ, একই এলাকায় সরকারি জায়গায় আরও বহু দোকান ও বাড়ি রয়েছে। কিন্তু সেগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র তাঁর দোকানটিকেই লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নগর পঞ্চায়েতের কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলেছেন ওই বিজেপি সদস্য।

এদিকে, গোটা ঘটনা সম্পর্কে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সনের বক্তব্য, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তাঁর এই বক্তব্যকে ঘিরে আরও প্রশ্ন উঠেছে—চেয়ারপার্সনের অজ্ঞাতসারে কীভাবে রাতের বেলায় বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হলো?
ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

একইসঙ্গে বিজেপির অন্দরেও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসছে বলে দাবি করা হচ্ছে। তবে দোকান ভাঙার সিদ্ধান্তের প্রকৃত কারণ এবং উচ্ছেদ অভিযানটি কোন কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

Releated Posts

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026

পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার

আগরতলা, ৭ অক্টোবর: কৈলাসহরসহ গোটা ত্রিপুরায় ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এবার পুজোর…

ByByReshmi Debnath Oct 7, 2026

Leave a Reply

Scroll to Top