News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি
Image

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল এসইউসিআইয়ের ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি। স্মারকলিপিতে ভোটারদের অধিকার সুরক্ষা, বিভিন্ন নথির গ্রহণযোগ্যতা এবং ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ পড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

এসইউসিআইয়ের অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে সম্পন্ন হওয়া এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক বৈধ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সংগঠনের দাবি, বর্তমান প্রক্রিয়ায় এমন কিছু নথি চাওয়া হচ্ছে, যা সাধারণ গরিব মানুষ, বাস্তুহারা এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বহু নাগরিকের কাছে নেই। ফলে ভোটার তালিকায় নিজেদের নাম ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য প্রমাণ করতে গিয়ে তাঁরা সমস্যার সম্মুখীন হতে পারেন।

সংগঠনের আরও অভিযোগ, নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার পরিচয়পত্র বা ইপিআইসি কার্ড থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট নথিকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। পাশাপাশি, নথিতে নামের বানান, বয়স কিংবা পদবির সামান্য অমিলের কারণেও ভোটারদের সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি করেছে এসইউসিআই।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ত্রিপুরাতেও এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে যাতে কোনও যোগ্য নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের কাছে ছয় দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।

সংগঠনের দাবিগুলি হল— এসআইআর প্রক্রিয়ায় ভোটার পরিচয়পত্র বা ইপিআইসি কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দিতে হবে। নথিতে নামের বানান, বয়স কিংবা পদবিতে অমিল থাকলে হলফনামা বা এফিডেভিটের মাধ্যমে সংশোধনের সুযোগ দিতে হবে। ২০০৫ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও তার আগের বা পরের ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। কর্মসূত্রে দীর্ঘদিন রাজ্যের বাইরে বসবাসকারী নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

বিবাহ বা অন্য কোনও কারণে অন্য রাজ্য থেকে ত্রিপুরায় এসে বসবাসকারী যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। শুধুমাত্র ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসংগতি দেখিয়ে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

এসইউসিআইয়ের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি প্রত্যেক যোগ্য নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত করা জরুরি। কোনও নথিতে সামান্য অসংগতি বা প্রয়োজনীয় নথির অভাবে যাতে বৈধ ভোটারদের নাম বাদ না পড়ে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

এই দাবিগুলি উল্লেখ করে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন এসইউসিআইয়ের ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক। পাশাপাশি, নির্বাচন কমিশনের বর্তমান কার্যপ্রণালী নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবিও জানায় সংগঠনটি।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

Leave a Reply

Scroll to Top