News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শারদোৎসব উপলক্ষে যোগমায়া কালীবাড়ির উদ্যোগে হেপাটাইটিস ও নেশাবিরোধী সচেতনতা শিবির
Image

শারদোৎসব উপলক্ষে যোগমায়া কালীবাড়ির উদ্যোগে হেপাটাইটিস ও নেশাবিরোধী সচেতনতা শিবির

বিলোনীয়া, ২৯ সেপ্টেম্বর: শারদোৎসবকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে গ্রামীণ এলাকার শত শত রোগীকে চিকিৎসা পরিষেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

গত ২৮ সেপ্টেম্বর যোগমায়া কালীবাড়ির উদ্যোগে বড়পাথরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সোনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং চিলাপাথর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হেপাটাইটিস ও নেশাবিরোধী সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। তিনটি বিদ্যালয় মিলিয়ে প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে।

শিবিরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক জগদীশ চন্দ্র নমঃ ও চিকিৎসক সৌরভ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ির সম্পাদক মিঠুন বণিক। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরাও অনুষ্ঠানে সহযোগিতা করেন। যোগমায়া কালীবাড়ির সদস্য-সদস্যাদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি শিবির প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে হেপাটাইটিসের কারণ, প্রতিরোধের উপায় এবং নেশার ক্ষতিকর প্রভাব নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়। আলোচনার পর প্রতিটি বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ যোগমায়া কালীবাড়ির এই সময়োপযোগী ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য তাঁরা আহ্বান জানান। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে যোগমায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে অদূর ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

শেষে কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। সমগ্র কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026

Leave a Reply

Scroll to Top