News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক
Image

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা (৩৫)। বর্তমানে তিনি আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে অ্যাসিডের বোতল পড়ে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, জগৎরামপুর এডিসি ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল পদ ত্রিপুরা। তাঁর বাবার নাম ব্রজহরি ত্রিপুরা। বুধবার, ২৪ সেপ্টেম্বর রাতে খাওয়া-দাওয়া সেরে তিনি ঘরে শুয়ে পড়েন। ঘরের জানালা খোলা ছিল বলে জানা গেছে। আচমকাই জানালার দিক থেকে রাবারের কাজে ব্যবহৃত অ্যাসিডের একটি বোতল পড়ে তাঁর শরীরে লাগে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

অ্যাসিডে ঝলসে যাওয়ার পর যন্ত্রণায় চিৎকার শুরু করেন সুনীল। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে দ্রুত মাইক্রোশাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে রয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জগৎরামপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে অ্যাসিডের বোতল জানালা দিয়ে পড়ে সুনীলের গায়ে লাগল, তা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনার পিছনে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। আবার কেউ কেউ পারিবারিক বিবাদ বা স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তবে এগুলি সবই স্থানীয়দের অনুমান; ঘটনার বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।

অন্যদিকে, স্থানীয় সূত্রে আরও একটি সম্ভাবনার কথা উঠে এসেছে। জানালার উপরে অ্যাসিডের বোতল রাখা ছিল এবং কোনও কারণে সেটি নড়ে গিয়ে নিচে পড়ে সুনীলের শরীরে লাগে—এমনটাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশও বিষয়টি জানতে পারে। তবে অ্যাসিডের বোতল কীভাবে পড়ল এবং ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top