News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ
Image

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র বিক্ষোভ ও ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা ছড়ায়। শিক্ষক-সংকট, পানীয় জলের সমস্যা এবং পঠনপাঠন ব্যাহত হওয়ার অভিযোগ তুলে এবিভিপি-র ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেন।

এরপর এবিভিপি কার্যকর্তা তথা কলেজছাত্র রাজতনু দেবের বাবা সিদ্ধার্থ দেব (৫৬)-কে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, কয়েকজন ব্যক্তি তাঁকে আক্রমণ করেন। হামলায় তিনি গুরুতর আহত হন। আহতের অভিযোগ, হামলাকারীরা বর্ণালী গোস্বামীর নাম উল্লেখ করে তাঁকে আক্রমণ করেন।

প্রথমে সিদ্ধার্থ দেবকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত সিদ্ধার্থ দেব। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশি তদন্তের দিকেই নজর রয়েছে।

Releated Posts

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026

ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ, মারামারিতে আহত একাধিক, বিধায়ক ও তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ

ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রচারের আবহেই ধর্মনগর বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।…

ByByReshmi Debnath Sep 23, 2026

Leave a Reply

Scroll to Top