News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচিতে পরিত্যক্ত প্রতিমার যথাযথ বিসর্জন
Image

‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচিতে পরিত্যক্ত প্রতিমার যথাযথ বিসর্জন

আগরতলা, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির মাধ্যমে পরিত্যক্ত প্রতিমাগুলির যথাযথ বিসর্জনের উদ্যোগ নেওয়া হল। ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেবের উদ্যোগে ‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচির মাধ্যমে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

পুজো শেষে শহরের রাস্তাঘাট ও বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রতিমার কারণে একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, তেমনই শহরের পরিবেশ ও সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন স্থানে পড়ে থাকা পরিত্যক্ত প্রতিমাগুলি চিহ্নিত করে সেগুলি যথাযথভাবে সংগ্রহ করা হয়।

পরবর্তীতে সংগৃহীত প্রতিমাগুলিকে দশমী ঘাটে নিয়ে গিয়ে ধর্মীয় রীতি মেনে বিসর্জনের ব্যবস্থা করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিত্যক্ত প্রতিমাগুলির সম্মানজনকভাবে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে, তেমনই শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Releated Posts

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026

ভিলেজ কাউন্সিল ভোটে পোস্টাল ব্যালট শুরু, মুঙ্গিয়াকামিতে ভোট দিলেন নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর:আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। তার আগে মঙ্গলবার থেকে শুরু হল নির্বাচনী…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা খতিয়ে দেখতে বিধায়কের পরিদর্শন, পার্কিং ব্যবস্থায় ১০ লক্ষ টাকা বরাদ্দ

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শন…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

শ্রমিকদের বোনাস-অনুদান দ্রুত প্রদানের দাবিতে পথে সিআইটিইউ

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন শারদ উৎসবের আগে বিভিন্ন পেশার শ্রমিকদের বোনাস ও অনুদান বা এক্সগ্রেশিয়া দ্রুত প্রদানের দাবিতে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

Leave a Reply

Scroll to Top