News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা
Image

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল এলাকায় বাম প্রার্থীদের সমর্থনে পৃথক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন আটকে রাখা হয়েছিল। তাঁর দাবি, শেষ পর্যন্ত আদালতের নির্দেশের পরই নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য হয়েছে সরকার।

জিতেন্দ্র চৌধুরী বলেন, “আক্ষরিক অর্থে বিজেপির ভোট চাওয়ার কোনও অধিকার নেই।” তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় গ্রামীণ এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশের পর কার্যত আইনের কানমলা খেয়েই রাজ্য সরকার এই নির্বাচন করতে বাধ্য হয়েছে। তাঁর বক্তব্যে গ্রামীণ এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের স্বার্থের বিষয়গুলিও উঠে আসে।

সভা থেকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা। গ্রামীণ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে বাম প্রার্থীদের জয়ী করার আবেদন জানান তিনি।
সভায় বামফ্রন্টের স্থানীয় নেতৃত্ব, প্রার্থী ও কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে এলাকায় দলীয় প্রচার ও জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

Leave a Reply

Scroll to Top