News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)
Image

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। রবিবার ত্রিপুরায় এসে এমনটাই জানালেন এনসিসি’র অতিরিক্ত মহাপরিচালক তথা উত্তর-পূর্বাঞ্চল-এর ডিরেক্টরেট মেজর জেনারেল অনুরাগ ভিজ।

ত্রিপুরায় পৌঁছেই তিনি আগরতলার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এনসিসি ১৫ ব্যাটালিয়নের ক্যাডেটদের সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ক্যাডেটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এডিজি জানান, এনসিসির লক্ষ্য কেবলমাত্র সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য প্রশিক্ষণ দেওয়া নয়। ক্যাডেটদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্ববোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে ভবিষ্যতে একজন ভালো ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণদের গড়ে তোলাই এনসিসির অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে পরিবর্তিত প্রযুক্তি ও চাহিদার কথা মাথায় রেখে এনসিসির প্রশিক্ষণ ব্যবস্থাতেও আধুনিকীকরণ করা হচ্ছে। বর্তমানে ক্যাডেটদের ড্রোনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নানা ধরনের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হচ্ছে।

এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ, আত্মনির্ভর ও দায়িত্বশীল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এনসিসির উত্তর-পূর্বাঞ্চলের এডিজি।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

Leave a Reply

Scroll to Top