News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক
Image

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সহ দলের মন্ত্রী, বিধায়ক, এমডিসি এবং বিভিন্ন সাংগঠনিক স্তরের নেতারা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন, বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি, বিভিন্ন আসনে জোটের সমীকরণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া বিভিন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক রণনীতি ও রণকৌশল নিয়েও আলোচনা করা হয়।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জোটের লড়াই চলছে। আবার কিছু কিছু জায়গায় মিত্র দলগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাও হচ্ছে। এই সমস্ত বিষয় বৈঠকে পর্যালোচনা করা হবে।

বৈঠকে রাজ্যের বিভিন্ন মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, এমডিসি, বিধায়ক ও মন্ত্রীরা অংশ নেন। মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং নির্বাচনী রণকৌশল নিয়ে মতবিনিময় হয়।

Releated Posts

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

Leave a Reply

Scroll to Top