News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত
Image

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডাব্লিউসি), ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন (ডাইস), ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার (ডিসিপিও) এবং চাইল্ড হেল্পলাইন (সিএইচএল)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই কনক্লেভের মূল উদ্দেশ্য হল রাজ্যে শিশু অধিকার ও শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। কনক্লেভে শিশু সুরক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল, জুভেনাইল জাস্টিস এক্ট ও পসকো এক্ট-এর কার্যকর বাস্তবায়ন। পসকো মামলার দ্রুত তদন্ত ও নিষ্পত্তি এবং শিশু-বান্ধব পদ্ধতি নিশ্চিত করা। পসকো মামলায় শিশু ও ভুক্তভোগীর প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থা শক্তিশালী করা। শিশু পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকায় শিশুদের সুরক্ষা। অনলাইনে শিশুদের নিরাপত্তা ও সাইবার সুরক্ষা। বিদ্যালয়ে নিরাপদ ও শিশু-বান্ধব পরিবেশ নিশ্চিত করা। চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর কার্যক্রম আরও শক্তিশালী করা এবং দ্রুত সহায়তা নিশ্চিত করা। বিভিন্ন জেলার শিশু সুরক্ষা ব্যবস্থার সমস্যা, চ্যালেঞ্জ ও সফল উদ্যোগ নিয়ে মতবিনিময়।

এছাড়াও আরটিই এক্ট-এর ১২(১) সি ধারা অনুযায়ী অর্থনৈতিকভাবে দুর্বল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বেসরকারি বিদ্যালয়ে নির্ধারিত আসন সংরক্ষণের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। শিশুদের বিদ্যালয়ে ভর্তি, পড়াশোনা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলিও আলোচনায় উঠে আসে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা (ইনক্লুসিভ এডুকেশন) এবং শিশুদের মধ্যে লার্নিং ডিসেবিলিটি দ্রুত শনাক্তকরণ, মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়। কনক্লেভে জেলার বিভিন্ন বাস্তব সমস্যা, অভিজ্ঞতা ও ভালো উদ্যোগ তুলে ধরা হয়। আলোচনার মাধ্যমে শিশু সুরক্ষা ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ ও বাস্তবসম্মত সুপারিশ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

টিসিপিসিআর-এর পক্ষ থেকে বলা হয়, প্রতিটি শিশুর অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে সকল সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কনক্লেভ রাজ্যে আরও শক্তিশালী ও সমন্বিত শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনক্লেভে সভাপতিত্ব করেন টিসিপিসিআর এর চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। উপস্থিত ছিলেন টিসিপিসিআর-র সদস্য সচিব মাধব পাল, সদস্যা চামেলী সাহা, মনিকা দেববর্মা, মৈত্রী দেব দত্ত ও সদস্য গৌতম কুমার শীল। তাছাড়া বিভিন্ন জেলা থেকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন ও ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার অফিসিয়ালরা উপস্থিত ছিলেন।

Releated Posts

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top